নজরবন্দি ব্যুরোঃ মহিলা আইপিএলের উদ্বোধনী মরসুম শুরু হতে পারে মার্চ মাসের ৩ তারিখ থেকে। চলবে ২৬ তারিখ পর্যন্ত। এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা না করলেও সূত্রের খবর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহখানেক পরই মহিলাদের আইপিএল শুরু হতে পারে।
আরও পড়ুনঃ চাপের মুখে ইস্তফা দিলেন চেতন? ঘনিভূত হচ্ছে একাধিক প্রশ্ন



ইতি মধ্যেই দল গঠন শেষ হয়ে গিয়েছে। আর মহিলা আইপিএল শেষ হলেই শুরু হবে ছেলেদের আইপিএল। সম্ভাব্য ২টি তারিখ ঠিক করা হয়েছে। সেই তারিখ দুটি হল ৩১ মার্চ কিংবা ১ এপ্রিল। গত বার থেকে দশটা টিম নিয়ে আইপিএল শুরু হয়েছে।



গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস-এই দু’টো টিম জুড়েছে নতুন করে। এবং প্রথম বার খেলতে নেমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। গত বার ৭৪-টা ম্যাচ হয়েছিল আইপিএলে।
এ বছর কবে শুরু IPL? সম্ভাব্য দিনক্ষণ সামনে এল

মনে করা হচ্ছিল যে, এবার থেকে বেড়ে যেতে পারে ম্যাচ সংখ্যা। কিন্তু যতটুকু যা শোনা গেল, সেটা নাকি হওয়ার সম্ভাবনা কম। কারণ-ম্যাচের সম্প্রচারজনিত কিছু সমস্যা আছে। তাই এবারও ম্যাচ সংখ্যা হয়তো ৭৪।







