হোয়াটসঅ্যাপ নতুন ভারসানে আনতে চলেছে এক নতুন পদ্ধতি, জানুন সেটা কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃএবার হোয়াটসঅ্যাপ নিয়ে এলো এক নতুন ফিচার। এতদিন ব্যবহারকারীরা এক সঙ্গে এক টি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেন কিন্তু এখন আর তা করতে হবে না। এই নতুন ফিচারে একই সঙ্গে একাধিক ডিভাইসে একই নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ দেশে ফের লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। আজ ১৩ লক্ষ ৮৫ হাজার ৬৬১ জন।

খুব তাড়াতাড়ি এই নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। খবর অনুযায়ী আপনি এই নতুন ফিচারে এক সঙ্গে ৪টি ডিভাইসে এক সাথে আপানার হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন। এছারাও লিঙ্ক ডিভাইসের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কোন ডিভাইস এক নম্বর থেকে চলছে।

শুধু এটাই নয়, ব্যবহারকারীরা টাইম স্ট্যাম্পের সাহায্যে এটাও জানতে পারবেন যে কোন ডিভাইসে কতক্ষণ ব্যবহার করা হয়েছে হোয়াটসঅ্যাপ।এই নতুন সেকশনটি অ্যাপের মেনুতে দেখা যাবে কিছুদিনের মধ্যেই।

এছারাও নতুন অ্যাডভ্যান্সড সার্চ ফিচার নিয়েও আসছে এই অ্যাপ টি। যা কিনা তাঁদের নতুন ভারসান WhatsApp 2.20.118 Android Beta তে পাওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত