নজরবন্দি ব্যুরোঃ দেশে ফের লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। আজ দেশে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৮৫ হাজার ৬৬১ জন। একটিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন। এবার করোনা আক্রান্তের মধ্যে লক্ষণ হিসেবে কিন্তু মেলেনি জ্বর শ্বাসকষ্ট।
আরও পড়ুনঃ একদিনেই মৃত্যু ৪২ জনের; আজ আক্রান্ত ২৪০৪ #Exclusive


এই ব্যাপারটাই চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সমীক্ষা বলছে, ১৪৪ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, মাত্র ১৭ শতাংশের মধ্যে জ্বর করোনার লক্ষ্মণ হিসেবে উপস্থিত ছিল। আজ দেশে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬১ জন। গত ২৪ ঘণ্টাতে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৭৭ জন ব্যক্তি। আর করোনার বলি হলেন গত ২৪ ঘণ্টায় ৭০৫ জন। ফলে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৬৩ জন। দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র।
আক্রান্ত মোট ৩ লক্ষ ৫৭ হাজার ১১৭ জন। সুস্থ ২ লক্ষ, মৃত্যু ১৩ হাজার১৩২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্ত ১ লক্ষ ৯৯হাজার ৭৪৯ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২০ জোনের।দিল্লিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৬৬ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা কমেছে ৮৭৩। সুস্থ ১ লক্ষ ১০ হাজার ৯৩১ জন।প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৭৭ জন।
অপর দিকে আমাদের রাজ্যের অবস্থা খুব ভালো না। একদিনেই মৃত্যু ৪২ জনের; ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪০৪।আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৭৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে।









