নজরবন্দি ব্যুরো: আজ ৩০ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৭৩ তম দিন (অধিবর্ষে ২৭৪)। বছর শেষ হতে আরও ৯২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে


জন্ম
১৯৮৫- মার্কিন র্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেতা টি-পেইন।
১৯৭২- ভারতীয় গায়ক শান্তনু মুখোপাধ্যায়, যিনি বিনোদন জগতে শান নামে পরিচিত।
১৯৬২- ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
১৯৫১- নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক ব্যারি মার্শাল।
১৯৪৪- বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক।
১৯৪৩- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ যোহান ডেইসেনহফের।
১৯৩৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ।
১৯৩৩- বাঙালি নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
১৯২২- ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়।
১৯০৪- বাঙালি স্বাধীনতা সংগ্রামী বলাইলাল দাস মহাপাত্র।

মৃত্যু
২০০৪- ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল রেলফ।
১৯৯৯- বাংলাদেশের সঙ্গীতশিল্পী শেখ ইশতিয়াক।
১৯৮৫- জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী সিমন সিনিয়রে।
১৯৫৫- মার্কিন অভিনেতা জেমস ডিন।
১৯৪৩- ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়।
১৯১৯- ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রী।



ঘটনাবলী
১৯৯৩- ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২- আজকের দিনে বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
১৯৭৩- গিনি-বিসাউ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৩৯- পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।
১৯২২- বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৮৬০- ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ সেপ্টেম্বর, এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন








