নজরবন্দি ব্যুরো: আজ ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৫৩ তম দিন (অধিবর্ষে ২৫৪)। বছর শেষ হতে আরও ১১২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৪১- বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও লেখক এটিএম শামসুজ্জামান।
১৯২০- পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ভারতীয়-আমেরিকান পরিসংখ্যানবিদ সি আর রাও।
১৯২২- প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার ধনঞ্জয় ভট্টাচার্য।
১৮৯০- বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী অসিত কুমার হালদার।
১৮৮৯- বাঙালি শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী।
১৮৭২- কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫ টি টেস্ট ম্যাচ খেলেন কুমার শ্রী রঞ্জিতসিংজী।

মৃত্যু
১৯৮৮- ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়।
১৯১৫- বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন।

ঘটনাবলী
২০০৮- বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।
২০০২- সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০ তম সদস্য রাষ্ট্র হয়।
১৯৯১- যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৭৪- আজকের দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।
১৮২৩- দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন




