নজরবন্দি ব্যুরো: আজ ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৫২ তম দিন (অধিবর্ষে ২৫৩)। বছর শেষ হতে আরও ১১৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৮৭- ইংলিশ অভিনেতা জোসোয়া হের্ডম্যান।
১৯৮০- আমেরিকান অভিনেত্রী মিশেল উইলিয়ামস।
১৯৭৬- তিফরাসি অভিনেত্রী এমা ডি কোনাস।
১৯৭৬- বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
১৯৪১- মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি।
১৯১৫- ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক সুরেশচন্দ্র চক্রবর্তী।
১৮৮২- বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী।
১৮৭৮- প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র্য।
১৮৭২- বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন ‘ভারত স্ত্রী মহামণ্ডল’এর প্রতিষ্ঠাত্রী সরলা দেবী চৌধুরানী।

মৃত্যু
২০১৪- প্রখ্যাত ভারতীয় নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।
১৯৮৯- বাঙালি মহিলা কবি রাধারানী দেবী।
১৯৭৮- বিশিষ্ট অর্থনীতিবিদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৬৮- বাঙালি লেখক অশোক বড়ুয়া।
১৯৬৩- ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব রাধাকুমুদ মুখোপাধ্যায়।
১০৮৭- ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম উইলিয়ামস।

ঘটনাবলী
২০০৫- মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
১৯৯১- তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬০- ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু নদ জল চুক্তি’ স্বাক্ষর হয়।
১৯১৫- আজকের দিনে বিপ্লবী বাঘাযতীন ও তাঁর সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
১৭৯১- প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




