নজরবন্দি ব্যুরো: আজ ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৫১ তম দিন (অধিবর্ষে ২৫২)। বছর শেষ হতে আরও ১১৮ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
জন্ম
১৯৮৬- ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মর্গ্যান।
১৯৪১- বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও লেখক এটিএম শামসুজ্জামান।
১৯২২- প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার ধনঞ্জয় ভট্টাচার্য।
১৮৯০- বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী অসিত কুমার হালদার।
১৮৭২- কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিংজী।

মৃত্যু
১৯৮৮- ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়।
১৯২৩- বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায়।
১৯১৫- বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিহাসে বাঘাযতীন নামে প্রখ্যাত।

ঘটনাবলী
২০০৮- বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।
১৯৯১- যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৭৪- পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
১৯৩৯- আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।
১৯১৯- প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-জের্মাঁ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৪- কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




