MS Dhoni: অবসরের পর কী করবেন ধোনি? জানালেন নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২৪ এর কোটিপতি লীগের (IPL) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সম্প্রতি আরবে মেগা টুর্নামেন্টের মিনি নিলাম। টুর্নামেন্টের দশটি দল তারা নিজের নিজের দল গুছিয়ে নিয়েছে। এবারের আইপিএল সিএসকে (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে। আর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠে গিয়েছে খেলা ছাড়ার পর আগামীতে কি করবেন মাহি।

আরও পড়ুন: টেস্ট দল থেকে ছিটকে গেলেন ঋতুরাজ, দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরলেন বিরাট

ms1 1

এটা শুধু জল্পনাই নয় এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে ধোনিকে (MS Dhoni)। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ধোনিকে প্রশ্ন করা হয় অবসর নেবার পর কিভাবে আগামী দিনগুলো কাটাবেন। এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন কুল বলেন, “অবসরের পরে কি করব এক্ষুনি তা ভাবিনি। কারন আমি এখনো ক্রিকেট খেলছি। ক্রিকেট ছাড়ার পর আমি কি করব সেটাই এখন দেখার।

অবসরের পর কী করবেন ধোনি? জানালেন নিজেই
অবসরের পর কী করবেন ধোনি? জানালেন নিজেই

তবে ক্রিকেট ছাড়ার পর আমি চাইবো সেনাবাহিনীর (Indian Army) সাথে আরো সময় কাটাতে। কারণ বিভিন্ন কারণে গত কয়েক বছর আমি সেভাবে তাদের সাথে সময় কাটাতে পারিনি। ” উল্লেখ্য, ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের দেশপ্রেমের কথা কারো অজানা নয়।

অবসরের পর কী করবেন ধোনি? জানালেন নিজেই

ms2

২০১১ সালে ধনীকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা দেওয়া হয় ভারতীয় সেনা বাহিনীর তরফে। এরপরে মাহি ভারতীয় সেনাবাহিনীর সাথে প্যারা রেজিমেন্টেরও (Para Regiment) প্রশিক্ষণ নেন। এবং সময় পেলেই তিনি ছুটে যান বর্ডারে। সেখানে সেনাদের সঙ্গে সময় ও কাটান। তাই ক্রিকেট ছাড়ার আগে আরো একবার তিনি জানিয়ে দিলেন সেনাবাহিনীর সঙ্গেই অবসর কালীন সময় কাটাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত