IND vs SA Test: টেস্ট দল থেকে ছিটকে গেলেন ঋতুরাজ, দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরলেন বিরাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শামি ও ইশানের পর এবার ঋতুরাজ ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাতের আঙুলে চোট পান ঋতুরাজ। তারপর তিনি শেষ ম্যাচে খেলতে পারেননি। টেস্ট দলে ছিলেন তিনি। কিন্তু আজ বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল চোটের জন্য টেস্ট দল থেকে বাদ গেলেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে মেসিরা, ব্রাজিল কত নম্বরে জানেন?

rituraj

অপরদিকে টেস্ট দলের সাথে থাকা বিরাট দক্ষিণ আফ্রিকা থেকে দেশ ফিরেছেন। শোনা যাচ্ছে পারিবারিক কারণে দেশে ফিরেছেন বিরাট (Virat Koheli)। তাঁর ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ফ্যানদের মধ্যে। এবার সেই জল্পনার অবসান গোটাল ভারতীয় বোর্ড (BCCI)

virat1

বিসিসিআই এর তরফে জানানো হয়েছে যে, কোহলি প্রথম টেস্টের আগে যথা সময়ে টেস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

টেস্ট দল থেকে ছিটকে গেলেন ঋতুরাজ, দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরলেন বিরাট

ind

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে খেলা হবে ভারত-দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজের প্রথম টেস্ট। ইঙ্গিত যদি যথার্থ হয়, তবে বিরাটের বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) খেলা আটকাবে না বলে ধরে নেওয়া যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত