FIFA Ranking: ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে মেসিরা, ব্রাজিল কত নম্বরে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে আর্জেন্টিনার পর দুইয়ে ফ্রান্স এবং তিনে ইংল্যান্ড অবস্থান করছে। আগের মাসে হালনাগাদ করা সেরা দশে কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন: গুজরাটের অধিনায়ক শুভমান, এই প্রথম মুখ খুললেন কোচ আশিষ নেহরা

স্পেন চতুর্থ এবং ব্রাজিল পঞ্চম স্থানে থেকে ২০২৪ সাল শুরু করবে। কাতারে চ্যাম্পিয়ন হলেও শীর্ষস্থান ফিরে পেতে আর্জেন্টিনার সময় লেগেছে চার মাস। তখন পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার (Argentina) অবস্থান ছিল দুইয়ে। শীর্ষে ছিল ব্রাজিল (Brazil)

messi1

ফিফা ২০২৩ সালে প্রথম র‍্যাঙ্কিং হালনাগাদ করে এপ্রিলে। তখন ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। অপর দিকে দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে পর্তুগাল (Portugal)। গত বছরের অবস্থান ধরে রেখে ছয় নম্বরেই আছে নেদারল্যান্ড।

brazil

আট নয় এবং দশ নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া। গেল কাতার বিশ্বকাপের (Qatar World Cup) প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। সেই থেকে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য আলবিসেলেস্তারা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে মেসিরা, ব্রাজিল কত নম্বরে জানেন?

portugal

এক ম্যাচে উরুগুয়ের কাছে হার ব্যতীত সকল ম্যাচেই ফলাফল ছিল তাদের পক্ষে। ধারাবাহিক পারফরমেন্সের কারণে ফিফা র‍্যাঙ্কিংয়ের (FIFA ranking) শীর্ষস্থানে থাকা অনেকটাই নিশ্চিত ছিল আর্জেন্টিনার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত