ফের বাড়বে গরম, আবার কবে নামবে স্বস্তির বৃষ্টি?

ইদের দিন বেলা বাড়লে গরম বাড়বে, সঙ্গে অস্বস্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরও বাড়বে গরম। পশ্চিমে শুকনো আবহাওয়া এবং উপকূলের কাছাকাছি অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী তিন দিন রাজ্যজুড়ে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার।

ফের বাড়বে গরম, আবার কবে নামবে স্বস্তির বৃষ্টি?

আরও পড়ুন : প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার

ইদের দিন উত্তরে বেশি বৃষ্টি এবং দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ইদের দিন উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ফের বাড়বে গরম, আবার কবে নামবে স্বস্তির বৃষ্টি?
ফের বাড়বে গরম, আবার কবে নামবে স্বস্তির বৃষ্টি?

ফের বাড়বে গরম, আবার কবে নামবে স্বস্তির বৃষ্টি?

কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। আজ বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ইদের দিন বেলা বাড়লে গরম বাড়বে, সঙ্গে অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮৪ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন