প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার

যারা এই সব করছে তাদের নোংরা মানসিকতা। বাড়িতেও তো মা-বোন রয়েছে। আর কেউ যদি আদর করে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রচারে বেরিয়ে এক যুবতীকে চুমু খাওয়ার অভিযোগ উঠল মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে। সেই ছবি পোস্ট করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডেলে। বেশ কয়েকটি ছবি ও স্ক্রিনশট শেয়ার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করতেই হইচই পড়ে গিয়েছে জেলায়। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ খগেন। পাল্টা তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার

আরও পড়ুন : ফের শিরোনামে সন্দেশখালি, ইডির পর এবার আক্রান্ত পুলিশ

প্রতিক্রিয়া দিয়েছেন ওই যুবতীও। তৃণমূলের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, এক মহিলার গালে চুমু খাচ্ছেন খগেন মুর্মু। একইসঙ্গে অপর এক মহিলার পিঠে হাত রাখতেও দেখা যাচ্ছে তাঁকে। ছবিগুলির সঙ্গে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘আপনি এখনই যা দেখলেন যদি তা বিশ্বাস করতে না পারেন,

 তাহলে আমাদের তা স্পষ্ট করতে দিন। হ্যাঁ তিনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরে প্রার্থী। প্রচার অভিযানে নিজের ইচ্ছায় একজন মহিলাকে চুমু খাচ্ছেন। মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানকারী সাংসদ থেকে শুরু করে বাঙালি নারীদের নিয়ে অশ্লীল গান গাওয়া নেতা, বিজেপি শিবিরে নারীবিরোধী রাজনীতিবিদদের কোনও অভাব নেই। মহিলাদের সম্মানে এভাবেই ব্যস্ত মোদীর পরিবার! তারা ক্ষমতায় এলে কী করবে ভাবুন।’

প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার
প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার

প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার

এই ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম এবং কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন খগেন। এর পাল্টা মহিলাটি প্রতিক্রিয়া দিয়েছে, “যারা এই সব করছে তাদের নোংরা মানসিকতা। বাড়িতেও তো মা-বোন রয়েছে। আর কেউ যদি আদর করে। মা বলে ডেকে গালে চুমু দেয় তাহলে তা ভাইরাল করারই বা কী দরকার আছে? আমার পাশে তো আমার মা-বাবা দাঁড়িয়েছিলেন। কই তাঁরা তো খারাপ কিছু দেখেননি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত