ফের শিরোনামে সন্দেশখালি। এবার আক্রান্ত পুলিশ। গভীর রাতে পুলিশ ক্যাম্পে হামলার চালালো দুষ্কৃতীরা। রড দিয়ে পুলিশ কনস্টেবলের মাথায় আঘাত করা হয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ গত রাতে সন্দেশখালির শিতুলিয়া পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতী।



আরও পড়ুন : ‘এটা কংগ্রেসের ইস্তেহার নাকি রাহুল গান্ধীর বিদেশ সফরের আইটেনারি?’মোদীর বিরুদ্ধে কমিশনে কংগ্রেস
সন্দেশখালির একটি ফ্লাড সেন্টারে রয়েছে এই পুলিশ ফাঁড়িটি। আচমকা রাত ১১টার সময় লাঠি হাতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। ধস্তাধস্তির মধ্যে মাথায় রড দিয়ে আঘাত করা হয় এক পুলিশ কর্মীকে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কারা এই ঘটনায় জড়িত তার তদন্ত করছে পুলিশ। সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় সেই কনস্টেবলকে প্রথমে সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



ফের শিরোনামে সন্দেশখালি, ইডির পর এবার আক্রান্ত পুলিশ
তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তৎক্ষণাৎ বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যাচ্ছে ওই কনস্টেবলের নাম সন্দীপ সাহা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের সন্দেশখালি উতপ্ত হওয়ায় ফের চিন্তায় এলাকার সাধারণ বাসিন্দারা। প্রসঙ্গত, গত জানুয়ারী মাস থেকে শিরোনামে সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে শাহজাহানের খোঁজ পায়। তারপর থেকেই সন্দেশখালি হয়ে উঠেছে নির্বাচনের ‘ট্রাম্প কার্ড’।








