নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ থেকে শীত বিদায় নিতেই গরম এসে হাজির। ভোরের দিকে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা গড়ালেই বাড়ছে অস্বস্তি। গত কয়েকদিনের তুলনায় বুধবার আরও বাড়ল তাপমাত্রার পারদ। যদিও কলকাতা ও সংলগ্ন এলাকায় ভ্যাপসা গরম থাকলেও,
আরও পড়ুনঃ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, পরীক্ষার সময় চলবে অতিরিক্ত মেট্রো
বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিনে সামান্য বাড়বে। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে।

বাকি জেলায় পরিষ্কার আকাশ থাকবে। সকালে ও রাতে জেলায় জেলায় মনোরম পরিবেশ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতা ও সংলগ্ন জেলায় দিনে গরম ও অস্বস্তি বাড়বে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
শীত বিদায় নিতেই গরম এসে হাজির, বাড়ছে কলকাতার তাপমামাত্রা

বৃহস্পতিবার দিনের তাপমাত্রা হবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে।



