নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। আর গতকাল অর্থাৎ মহালয়ার দিনে ভারত-পাক ম্যাচে রোহিত ব্রিগেডের জয়ে আপ্লুত গোটা দেশ। আর এই মহারণের আমেজ গায়ে মাখতে ভারত-পাক ম্যাচের সময় স্টেডিয়ামে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ইতিমধ্যে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আর এর মাঝেই রোহিত ব্রিগেডের জয়ে টিম ইন্ডিয়াকে রাজভবনে আমন্ত্রণ করলেন বাংলার রাজ্য়পাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)।
আরও পড়ুন:মমতার পর ‘গীতিকার’-এর ভূমিকায় Narendra Modi, এবার পুজোয় প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর গান


প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবারই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচের প্রথম দিকে পাক বাহিনী দাপিয়ে খেললেও পরে গিয়ে বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে রোহিত ব্রিগেড। অবশেষে ম্য়াচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর ম্যাচ শেষ হতেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শুধু প্রধানমন্ত্রীই নন, পাশাপাশি টিম ইন্ডিয়াকে টুইট্যারে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। রাজ্যপাল লেখেন, “ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিরুদ্ধে তাদের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন।” একইসঙ্গে পশ্চিমবঙ্গের ক্রিকেটপ্রেমী মানুষের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানাতে সম্মানিত অতিথি হিসেবে রাজভবনে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন রাজ্যপাল।


Hon Governor today congratulated the Indian Cricket team on their magnificent win against Pakistan. He has also invited them to visit Raj Bhavan as honored guests to felicitate them on behalf of the cricket loving people of West Bengal. #IndiaVsPakistan pic.twitter.com/dRObIfkfCM
— Governor of West Bengal (@BengalGovernor) October 14, 2023

উল্লেখ্য, আগামী নভেম্বর মাসের ৫ তারিখ কলকাতার ইডেনে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। আর সেই জ্বরে কাঁপছে গোটা কলকাতা। তবে এখন প্রশ্ন উঠছে যে, ভারত-দক্ষিণ আফ্রিকার সেই ম্য়াচ শেষে কি ভারতীয় দল রাজভবনে যাবেন? দেখা করবেন রাজ্য়পালের সঙ্গে? সেই দিকেই নজর রয়েছে ওয়াকিবহল মহলের।
রোহিত ব্রিগেডের জয়ে আপ্লুত বোস, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আমন্ত্রণ রাজ্যপালের








