নজরবন্দি ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গান, কবিতা প্রকাশ করেন। বিভিন্ন অনুষ্ঠান, উৎসবে তাঁর লেখা গান শোনা যায়। চলতি বছরের পুজোও তাঁর ব্যতিক্রম নয়। এবার নতুন রূপে সামনে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎসবের মরশুমে নবরাত্রির প্রথম দিনে প্রকাশ পেল তাঁর নতুন গান।
আরও পড়ুন: পাক বধে রোহিতদের শুভেচ্ছা মোদীর, হারের অজুহাত খুঁজতে অদ্ভুত যুক্তি পাক কোচের


রবিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, “নবরাত্রি আসছে, গত কয়েক সপ্তাহ ধরে লেখা একটি গর্বা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। উৎসবের ছন্দ সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক।” এই পোস্টে তিনি মিত ব্রোস, দিব্যা কুমারকেও ধন্যবাদ জানিয়েছেন। গতকালই জানা গিয়েছিল, নবরাত্রির উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মাদি’ গানটি লিখেছেন। গানটি গেয়েছেন ধ্বনি ভানুশালী। ধ্বনি তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে লিখেছেন, “মাননীয় নরেন্দ্র মোদী, তনিষ্ক বাগচী এবং আমি আপনার লেখা গানটি গেয়ে খুবই আনন্দিত হয়েছি। আমরা দুজনেই চেয়েছিলাম একেবারে নতুন ছন্দ, নতুন শব্দ ও নতুন ধাঁচের কিছু একটা করি। আর ‘জাস্ট-মিউজিকে’র কল্যাণে সেটা সম্ভব করতেও পেরেছি!”

গীতিকার হিসেবে মোদীর আত্মপ্রকাশ নিয়ে বেজায় খুশি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অটল জির কবিতা হোক কিংবা নরেন্দ্র মোদীর গান, দুটোই সুন্দর। আমাদের নায়কদের শিল্পের সৌন্দর্য ও কোমলতায় লিপ্ত হতে দেখেও ভালো লাগবে। গানটি প্রকাশ্যে আসার পরই অভিনেত্রী জানান, ‘প্রধানমন্ত্রীর গান লেখার এই বিষয়টি দারুণ ‘ইনস্পায়ারিং।’



উল্লেখ্য, গর্বা গুজরাটের প্রাচীন সংস্কৃতি। নবরাত্রি পালনের সঙ্গে যুক্ত এই কৌশল। উৎসবের মরশুমে স্বয়ং প্রধানমন্ত্রীর বার্তা, ‘লেট দ্য ফেস্টিভ রিদমস এমব্রেসড এভরিওয়ান’!
মমতার পর ‘গীতিকার’-এর ভূমিকায় Narendra Modi, এবার পুজোয় প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর গান








