WB Governor: ‘মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন’, শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা ‘হুঁশিয়ারি’ রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র হচ্ছে। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা অনুপস্থিত ছিলেন। এনিয়ে রাজ্যপালকে নিশানায় এনে সুর চড়িয়েছিলেন ব্রাত্য। একদিন পরই অর্থাৎ শনিবার পাল্টা সুর চড়ল রাজ্যপালের। মধ্যরাতে কার্যত বড় কোনও পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।

আরও পড়ুন: মাধ্যমিক হবেই, জাতীয় শিক্ষানীতিতে ‘না’ বাংলার, আজ থেকে বলবৎ রাজ্যের নয়া শিক্ষানীতি

শনিবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ মধ্যরাতে কী করি দেখুন।” প্রসঙ্গত, কদিন আগেই মধ্যরাতে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি। ফলে এদিন তাঁর মুখে এমন কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যপালের এই মন্তব্যের পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করে বলেন, “সাবধান! সাবধান! শহরে নতুন রক্তচোষা বেরিয়েছে। নাগরিকরা সতর্ক থাকবেন।” তাঁর কথায়, ভারতীয় মাইথোলজিতে একে বলে রাক্ষস প্রহর। তার অপেক্ষায় রয়েছি।

'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন', শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা 'হুঁশিয়ারি' রাজ্যপালের

শুক্রবার রাজ্য চালিত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছিলেন ব্রাত্য বসু। কিন্তু দেখা গেল হাতে গুনে মাত্র ১২ জন উপস্থিত ছিলেন। এনিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। এমনকি সিভি আনন্দ বোসকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছিলেন। রাজ্যপালের এই হুঁশিয়ারির থেকেই নতুন করে চর্চা হতে শুরু করেছে, কী পদক্ষেপ করতে চলেছে রাজভবন।

'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন', শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা 'হুঁশিয়ারি' রাজ্যপালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি উপাচার্য না থাকা নিয়েও নানা কথা চলে। এরপরই রাজ্যপাল যাদবপুরে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেন। এনিয়ে ঘোর আপত্তি জানায় রাজ্য। তাঁদের কথায়, বিজেপি সেলের একজনকে নিয়োগ করেছে। উপাচার্য নিয়োগ নিয়ে চরম আকার ধারণ করেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

‘মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন’, শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা ‘হুঁশিয়ারি’ রাজ্যপালের

'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন', শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা 'হুঁশিয়ারি' রাজ্যপালের
‘মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন’, শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা ‘হুঁশিয়ারি’ রাজ্যপালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত