নজরবন্দি ব্যুরোঃ ঠাণ্ডা লড়াই এখনও চলছে। আর এবার মহারাজ- বিরাট বিতর্কে যোগ হল নতুন মাত্রা। সমাজ মাধ্যমে মুখ দেখাদেখি বন্ধ করলেন দুই তারকা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর থেকে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে সৌরভ এবং বিরাট কোহলির মধ্যে।
আরও পড়ুনঃ টানা হারে অখুশি দিল্লি ম্যানেজমেন্ট! চাকরি যেতে পারে সৌরভদের


ম্যাচ শেষে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় টুকুও করেননি। আর এবার শোনা যাচ্ছে, ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দিয়েছেন বিরাট। গত DC ও RCB-র ম্যাচ শেষে দুই তারকার হাত না মেলানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। বিরাটদের বিরুদ্ধে হারের পরও মহারাজ বিপক্ষের ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে যান।

আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসের সঙ্গে হাত মেলালেও বিরাটের সাথে হাত মেলালনি তিনি। এর আগে খেলার মাঝে বিরাট দিল্লির এক ব্যাটারের ক্যাচ ধরে ডাগ আউটে বসে থাকা সৌরভের দিকে রক্ত চক্ষু দেখান। যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। শনিবারের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরেই আনফলো করেছেন বলেই শোনা যাচ্ছে।
ঠাণ্ডা লড়াই এখনও চলছে, এবার সৌরভকে ইনস্টাগ্রামে আনফলো করলেন বিরাট



তবে অন্যদিকে, বিরাটকে অবশ্য এখনও ফলো করেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। অপরদিকে পরপর ৫ ম্যাচে হেরে প্লেঅফে ওঠা কারজত কঠিন হয়ে উঠেছে। এই অবস্থায় শোনা যাচ্ছে টিমের সাপোট স্টাফের উপর কোপ পড়তে পারে। চাকরি যেতে পারে সৌরভেরও। সব মিলিয়ে দাদা ও বিরাটের এই দ্বন্দ্ব এখুনি শেষ হচ্ছে না বলেই মনে করছেন দুই ক্রিকেটারের ফ্যানরা।







