IPL23: টানা হারে অখুশি দিল্লি ম্যানেজমেন্ট! চাকরি যেতে পারে সৌরভদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার আইপিএলে ৯টি দল জয়ের স্বাদ পেলেও একমাত্র দিল্লি ক্যাপিটালস এখনও জয়ের মুখ দেখেনি। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারের দল টানা ৫টি ম্যাচ হেরে গিয়েছে। প্লে অফের ওঠার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। কোনও মিরাকেল ঘটলেই তা সম্ভব।

আরও পড়ুনঃ গরু পাচারের সঙ্গে যোগ ছিল জীবনকৃষ্ণের, অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও উঠছে প্রশ্ন

শোনা যাচ্ছে দলের লাগাতার খারাপ পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। তারা কোচিংয়ের পুরো টিম-এর বদল নিয়েও ভাবনা-চিন্তা শুরু করেছে। এই পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলির চাকরি থাকা নিয়েও তৈরি হয়েছে বড়সড় সংশয়।

1 23

যদিও প্রকাশ্যে এখনও উভয় পক্ষই এই নিয়ে মুখ খোলেনি।দিল্লির সাপোর্ট স্টাফের দলে এই মুহূর্তে রয়েছেন সৌরভ (ক্রিকেট ডিরেক্টর), পন্টিং (কোচ), জেমস হোপস (সহকারী কোচ), অজিত আগরকর (সহকারী কোচ), শেন ওয়াটসন (সহকারী কোচ), প্রবীণ আমরে (সহকারী কোচ) এবং বিজু জর্জ (সহকারী কোচ)।

টানা হারে অখুশি দিল্লি ম্যানেজমেন্ট! চাকরি যেতে পারে সৌরভদের

2 14

সামনের মরসুমে এঁদের অনেককেই দিল্লির ডাগআউটে দেখা যাবে না। সূত্রের খবর, তবে এখনই বা চলতি মরসুমে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। মরসুমের মাঝপথে কোনও সিদ্ধান্ত নিলে তা দলের জন্য আরও ক্ষতিকর হতে পারে। শোনা যাচ্ছে এই মরসুম শেষেই দলের কর্ণধার দুই সংস্থার কর্তারা আলোচনায় বসবেন। সেখানেই কোনও কঠোর সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত