Virat: শুধু শতরানের রেকর্ড নয়, বিশ্বকাপে রানের নিরিখে নতুন মেইল ফলক বিরাটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে এ বারের বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত দল। ব্যক্তিগত রানের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি জন্মদিনে ৫০ তম শতরান করে টেন্ডুলকারের পাশে নিজের নাম লিখিয়েছেন। এদিন কোহলির ব্যাট থেকে অপরাজিত ১০১ রান।

আরও পড়ুন: ম্যাথিউজের টাইমড আউট নিয়ে শাকিবকে কটাক্ষ শোয়েব ও প্রসাদের

এই রান করতে তিনি বল খেলেছেন ১২১টি। এই ইনিংস খেলার সাথে সাথে আরো একটি রেকর্ড করেছেন। আর সেটি হল চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কাপে ১৫০০ রানের গন্ডি টপকেছেন। এই রান করার সাথে সাথে পিছনে ফেলে দিয়েছেন কুমার সাঙ্গাকারাকে।

শুধু শতরানের রেকর্ড নয়, বিশ্বকাপে রানের নিরিখে নতুন মেইল ফলক বিরাটের
শুধু শতরানের রেকর্ড নয়, বিশ্বকাপে রানের নিরিখে নতুন মেইল ফলক বিরাটের

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান শিকারীদের তালিকায় কিং কোহেলি এখন তৃতীয় নাম্বারে। তার আগে শুধু আছে শচীন এবং পন্টিং। এছাড়াও একক বিশ্বকাপের আসরে ১৭তম ব্য়াটার হিসেবে ৫০০ রান পার করেছিলেন। সচিন ও রোহিত শর্মার এই নজির রয়েছে। সচিন এই কীর্তি দু’বার করেছিলেন। চলতি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।

শুধু শতরানের রেকর্ড নয়, বিশ্বকাপে রানের নিরিখে নতুন মেইল ফলক বিরাটের

5 6

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানশিকারিদের তালিকা এক নজরে
সচিন তেন্ডুলকর ৪৪ ইনিংসে ৫৬.৯৫-এর গড়ে করেছেন ২২৭৮ রান। সর্বোচ্চ-১৫২
রিকি পন্টিং ৪২ ইনিংসে ৪৫.৮৬-এর গড়ে করেছেন ১৭৪৩ রান। সর্বোচ্চ ১৪০*
বিরাট কোহলি ৩৪ ইনিংসে ৫৮.১৮-এর গড়ে করেছেন ১৫৭১ রান। সর্বোচ্চ ১০৭
কুমার সঙ্গাকারা ৩৫ ইনিংসে ৫৬.৭৪-এর গড়ে করেছেন ১৫৩২ রান। সর্বোচ্চ ১২৪
রোহিত শর্মা ২৫ ইনিংসে ৬১.৭৩-এর গড়ে করেছেন ১৪২০ রান। সর্বোচ্চ ১৪০

7 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত