নজরবন্দি ব্যুরো: তীব্র সমালোচনার শিকার বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান । অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইমড আউট’ করার পর থেকেই ক্রিকেটবিশ্বে জোর আলোচনা। শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করেন শাকিব। তা নিয়ে বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই কিন্তু সেমিতে পৌঁছতে পারবে না পাকিস্তান, তাহলে অঙ্ক টা ঠিক কী
আর এই ঘটনায় টাইগারদের অধিনায়কের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন দুই ক্রিকেটার শোয়েব আখতার ও ভেঙ্কটেস প্রসাদ। শোয়েব বলেন, ”শাকিব যা করেছে, তা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। নিয়মের বইতে রয়েছে আমি জানি কিন্তু আগে কেউ এ নিয়ে আবেদন করেনি। শাকিব এড়িয়ে যেতেই পারত।”



অপর দিকে প্রসাদ বলেন, ”ক্রিকেটীয় প্রতিভার দিক থেকে বিচার করলে শাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এবিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত হওয়া, আম্পায়ারদের ভয় দেখানো এবং খেলার থেকেও নিজেকে বড় মনে করার প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি, গতকাল ও যা করেছে তার জন্য এতটুকুও আমি বিস্মিত নই।”

ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী, ”উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান অবসৃত হওয়ার পর নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। সেই আউট টাইমড আউট নামে পরিচিত।”


ম্যাথিউজের টাইমড আউট নিয়ে শাকিবকে কটাক্ষ শোয়েব ও প্রসাদের

এই ঘটনা নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজ সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটান। বাংলাদেশ ক্রিকেট এবং শাকিব আল হাসানকে তীব্র সমালোচনা করেছেন। দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন পর্যন্ত করেননি ম্যাচের শেষে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



