নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। বুধবারই শীর্ষ আদালতে পিটিশান দাখিল করল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে BJP-র বৈঠকে অনুপস্থিত ৫ বিধায়ক! তবে কি…
“সিবিআই কেন্দ্রের নির্দেশ দ্বারা পরিচালিত তাই তাঁদের কাছে নিরপেক্ষ তদন্তের আশা করবেন না।” বক্তব্য রাজ্য সরকারের। কয়েক সপ্তাহ আগে ভোট পরবর্তী হিংসা মামলায় সিটের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী দল রাজ্যে এসেছে। কোচবিহার, বীরভূম, বাকুঁড়া, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে ঘটনাস্থল ঘুরে দেখছে তারা।
ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়, CBI এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য
আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গে তিনটি ক্যাম্প অফিস খুলে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক সিবিআই কর্তা।



