নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা ভোটে তৃতীয় বার মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর থেকেই বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। বিজেপি বিধায়ক রা আসতে শুরু করেছেন তৃণমূলে। যার প্রথম উদাহরণ ছিল মুকুল রায়।
আরও পড়ুনঃ উপনির্বাচনের জন্য প্রস্তুত, পুজোর আগেই ভোটে সায় রাজ্য নির্বাচন দফতরের
এরপরে আরো ২ বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। এই পরিস্থিতি সামলাতে বিজেপির রাজ্য নেতারা বৈঠক করছেন বিভিন্ন জায়গায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার শিলিগুড়িতে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গের বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন অমিতাভ চক্রবর্তী। আর ওই বৈঠকেই গরহাজির ছিলেন ৭ জন বিধায়ক।
যার মধ্যে অন্যতম গঙ্গারামপুর এর বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন না তাদের মধ্যে উত্তরবঙ্গের ৫ বিধায়কের নাম আছে।। তারা হলেন, মালদহের গোপাল চন্দ্র সাহা , বালুরঘাটের সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুর এর জুয়েল মুর্মু এবং কুমার গ্রামের মনোজ ওরাও।
আর এই অনুপস্থিতি নিয়েই কানাঘুষা শুরু হয়েছে, তবে কি এবার এই পাঁচ বিধায়ক বিজেপি থেকে তৃণমূলের দিকে ঝুঁকেছেন? বিজেপি সূত্রে খবর, বালুরঘাট আর গঙ্গারামপুর বিধায়ক আগেই জানিয়েছিলেন যে তাঁরা বৈঠকে যেতে পারবেন না।
তবে বাকি ৩ জনের সম্পর্কে কোনও তথ্যই জানে না দল। এবিষয়ে জুয়েল মুর্মু জানিয়েছেন তিনি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ছিলেন। তবে এবিষয়ে কোনও মন্তব্য করেননি গোপাল সাহা।
উত্তরবঙ্গে BJP-র বৈঠকে অনুপস্থিত ৫ বিধায়ক! তবে কি…
উল্লেখ্য, এদিনের বৈঠক উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে ডাকা হলেও তালিকায় দক্ষিণবঙ্গের ২ জনের নাম ছিল। তবে তাঁরা যোগ দেননি বৈঠকে। একসঙ্গে একাধিক বিধায়কের অনুপস্থিতি বিজেপির দুশ্চিন্তা যে বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।



