উপনির্বাচনের জন্য প্রস্তুত, পুজোর আগেই ভোটে সায় রাজ্য নির্বাচন দফতরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উপনির্বাচনের জন্য প্রস্তুত রাজ্য নির্বাচন দফতর। আজ  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তেমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। দিন কয়েক ধরেই টালবাহানা চলছে বাংলার বকেয়া ভোট নিয়ে।

আরও পড়ুনঃ ত্রিপুরায় পার্টি অফিস খুলছে তৃণমূল কংগ্রেস, ফিতে কাটবেন অভিষেক

এই মুহুর্তে ৭ কেন্দ্রে হওয়ার কথা উপনির্বচান। ভোটের আগেই মুর্শিদাবাদের দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি সেখানে। অন্যদিকে বিজেপির দুই বিধায়ক ভোটে জিতেও বিধায়ক পদ ছেড়ে বহাল থেকেছেন বিজেপি সাংসদ হিসেবে। প্রয়াত হয়েছেন জয়ী দুই তৃণমূলের বিধায়ক। এবং সপ্তম নাম খোদ মুখ্যমন্ত্রীর।

নন্দীগ্রামে শুভেন্দুর বিপরীতে ভোট লড়ে হেরে গেলেও এই মুহুর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম মতো আগামী ৬ মাসের মধ্যে জিতে ফিরতে হবে তাঁকে। সব মিলিতে তৃণমূল কংগ্রেস গত কয়েক মাসে দফায় দফায় গিয়েছে কমিশনের দরজায়।

উপনির্বাচনের জন্য প্রস্তুত রাজ্য কমিশন, পুজোর আগেই ভোটের সম্ভাবনা।

কমিশনের তরফে বলা হয়েছিল ৩০শে অগাস্টের মধ্যে রাজ্যের উপনির্বাচন নিয়ে নিজেদের মতামত দিক শাসক সহ সকল রাজনৈতিক দল। সেই মতামতও জমা পড়েছে।  টানাপোড়েন আর জল্পনার মাঝেই বাংলার উপনির্বাচন নিয়ে আজ বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন।

তাতে প্রশ্ন করা হয়েছিল  ১) রাজ্যের কোভিড পরিস্থিতি এই মুহূর্তে কেমন? ২) দুর্গাপুজোর ছুটি কবে থেকে শুরু হচ্ছে? ৩) রাজ্যের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কেমন? ৪) যাঁরা ভোটের কাজে যুক্ত থাকবেন তাঁরা টিকা পেয়েছেন কিনা ইত্যাদি।

সেসবের পরে  রাজ্যের নির্বাচনী কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত। এই মুহুর্তে বাংলায় ভোট হতে কোন অসুবিধে নেই বলেই মত দিয়েছেন কর্তারা। সঙ্গে জানিয়েছেন, অক্টোবর মাসের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত কমিশনের দফতরে ছুটি থাকছে। ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করা সম্ভব হবে।

একথা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন। সঙ্গে এই মুহুর্তে ভোট করাতে হলে ঠিক কী ভাবে কোন পদ্ধতিতে কাজ হবে সেসব বিষয়ে প্রাথমিক খসড়া তৈরি করেছে দল। বকেয়া ভোট নিয়ে সিদ্ধান্ত নিতে আজই  ১৭টি রাজ্যের ডেপুটি সিইওদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন