নজরবন্দি ব্যুরোঃ বায়োপিক নিয়ে বলিউডের উৎসাহ বহুদিনই। অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজনেস টাইকুন- বায়োপিক তৈরি হয়েছে বহু রক্তমাংসের চরিত্রকে নিয়েই। এবার সেই তালিকায় নতুন সংযোজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বড় পর্দায় আসতে চলেছে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন।
আরও পড়ুনঃ ভারতীয় রেলের নয়া উদ্যোগ, থাইল্যান্ড ভ্রমণের খরচ জানালো IRCTC


দুই চলচ্চিত্র নির্মাতা বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মঙ্গলবার ঘোষণা করেছেন, তাঁরা ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক নির্মাণের কাজে হাত দিচ্ছেন। সন্দীপের কথায়, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতের ইতিহাসের অন্যতম সেরা নেতা। তাঁর বক্তব্য শুনেই পরাজিত হত শত্রুরা। যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন।’

পাশাপাশি তিনি আরও জানান, ছবিতে শুধুমাত্র রাজনীতিককে তুলে ধরা হবে না। সাহিত্যপ্রেমী প্রধানমন্ত্রীকেও ফুটিয়ে তোলা হবে ছবিতে। এনপি মেঞ্চার লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হতে চলেছে এই ছবি। বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মিলিত ভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন।



এবার বলিউডে বাজপেয়ীর বায়োপিক! কবে মুক্তি পাবে ছবি?

ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন এবং কে পরিচালনা করবেন, তা অবশ্য ঠিক হয়নি। সুত্রের খবর ২০২৩ সালের শুরুর দিকে শুটিং শুরু হবে এই ছবির। ২০২৩-এর বড়দিনে অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
FILM ON ATAL BIHARI VAJPAYEE ANNOUNCED: VINOD BHANUSHALI – SANDEEP SINGH TO PRODUCE… #VinodBhanushali and #SandeepSingh join hands to make a film on the epic life story of Shri #AtalBihariVajpayee ji… Titled #MainRahoonYaNaRahoonYehDeshRehnaChahiye – #Atal. pic.twitter.com/LC82GZw3FJ
— taran adarsh (@taran_adarsh) June 28, 2022








