নজরবন্দি-র খবরে শিলমোহর, ৪ জানুয়ারি থেকেই ভেরিফিকেশন শুরু আপারে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি-র খবরে শিলমোহর, গতকাল নজরবন্দি পোর্টাল থেকে প্রকাশিত হয়েছিল, উচ্চপ্রাথমিক নিয়োগে চূড়ান্ত প্রস্তুতি কমিশনের, সরকারি সুখবর আগামীকাল শীর্ষক প্রতিবেদন। সেই ‘আগামীকাল’ হল আজ, আর আজই সরকারিভাবে এসএসসি জানিয়ে দিল আগামী ৪ই জানুয়ারি ২০২১ সাল থেকেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন। গতকাল নজরবন্দি জানিয়েছিল আপাতত সিঙ্গেল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে না রাজ্য, আজ সেই খবরে শিলমোহর দিয়েছে কমিশন।

আরো পড়ুনঃ ‘গড়তে চেয়েছিলাম শিব, গড়েছি বাঁদর’, পাথর প্রতিমার সভা থেকে শাসকদলকে আক্রমণ মুকুলের

স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব এবং লম্বা সময় ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলতে থাকায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। তাঁর উপরে শিয়রে রয়েছে ‘২১ সালের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতি-র কথা মাথায় রেখে নিয়োগ প্রস্তুতি নিয়ে নিল প্রশাসন। সূত্রের খবর রাজ্যের পক্ষ থেকে নির্দেশ পৌঁছে গেছে স্কুল সার্ভিস কমিশনের কাছেও। সাজো সাজো রব পড়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরে। সূত্রের খবর হাইকোর্টের রায় হাতে আসার পরে দুটি ফেজ এ কাউন্সেলিং এর প্রস্তুতি শুরু করেছে কমিশন।

নজরবন্দি-র খবরে শিলমোহর, অনলাইনে কাউন্সেলিং করার জন্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন।  সদস্যের টাস্ক ফোর্স খতিয়ে দেখছে কত দ্রুত এবং কিভাবে নিয়োগ করা যায় সেই ব্যাপারে। অনলাইনে কাউন্সেলিং এর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেই কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে টাস্ক ফোর্স। সূত্রের খবর ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় ৮০০০ জনকে নিয়োগ পত্র দেওয়া হতে পারে। তারপর ২ মাস পরে আরও প্রায় সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী কে নিয়োগ পত্র দেওয়া হতে পারে।

যদিও সূত্র জানাচ্ছে সব কিছুই নির্ভর করছে রাজ্যের কোষগারের ওপর। অর্থমন্ত্রক প্রাথমিক ভাবে কতজন কে নিয়োগের অনুমোদন দেয় তাঁর ওপর নির্ভর করছে মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগ মোট কটি ফেজে হবে। এদিকে যদি আদালত নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দেওয়া সম্ভব হয় সেকথা মাথায় রেখে আইনজীবীদের সাথে আজ বৈঠক করেন কমিশনের শীর্ষ কর্তারা।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ জানুয়ারির মধ্যেই কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে আদালত ৷ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানিয়েছে আদালত ৷ পাশাপাশি ৩১ জুলাই অর্থাৎ আগামী আট সপ্তাহের মধ্যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে ৷ ১০ মে ২০২১ সালের মধ্যে শেষ করতে হবে নিয়োগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন