উচ্চপ্রাথমিক নিয়োগে চূড়ান্ত প্রস্তুতি কমিশনের, সরকারি সুখবর আগামীকাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চপ্রাথমিক নিয়োগে চূড়ান্ত প্রস্তুতি কমিশনের। হাইকোর্টে সদ্য উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলার শুনানি শেষ হয়েছে, মুখ পুড়েছে রাজ্যের। তবে সম্ভবত এবার সমস্ত যন্ত্রনার অবসান ঘটতে চলেছে। ডিসেম্বর মাসেই উচ্চ-প্রাথমিকে নিয়োগ করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। নিয়োগ হবে নতুন বছরের শুরুতেই। সূত্রের খবর স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব এবং লম্বা সময় ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলতে থাকায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। তাঁর উপরে শিয়রে রয়েছে ‘২১ সালের বিধানসভা নির্বাচন।

আরও পড়ুনঃ রাজনীতিই সব কিছু নয়! বিতর্ক দূরে রেখে নাড্ডার দ্রুত আরোগ্য কামনা মমতার।

এই পরিস্থিতি-র কথা মাথায় রেখে নিয়োগ প্রস্তুতি নিয়ে নিল প্রশাসন। সূত্রের খবর রাজ্যের পক্ষ থেকে নির্দেশ পৌঁছে গেছে স্কুল সার্ভিস কমিশনের কাছেও। সাজো সাজো রব পড়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরে। সূত্রের খবর হাইকোর্টের রায় হাতে আসার পরে দুটি ফেজ এ কাউন্সেলিং এর প্রস্তুতি শুরু করেছে কমিশন। অনলাইনে কাউন্সেলিং করার জন্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন।  সদস্যের টাস্ক ফোর্স খতিয়ে দেখছে কত দ্রুত এবং কিভাবে নিয়োগ করা যায় সেই ব্যাপারে। সূত্র জানাচ্ছে প্রথমিক ভাবে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা চিন্তা ভাবনা ছিল, কিন্তু আপাতত সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দেওয়ার পথে হাঁটছে কমিশন।

অনলাইনে কাউন্সেলিং এর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেই কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে টাস্ক ফোর্স। সূত্রের খবর ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় ৮০০০ জনকে নিয়োগ পত্র দেওয়া হতে পারে। তারপর ২ মাস পরে আরও প্রায় সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী কে নিয়োগ পত্র দেওয়া হতে পারে। যদিও সূত্র জানাচ্ছে সব কিছুই নির্ভর করছে রাজ্যের কোষগারের ওপর। অর্থমন্ত্রক প্রাথমিক ভাবে কতজন কে নিয়োগের অনুমোদন দেয় তাঁর ওপর নির্ভর করছে মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগ মোট কটি ফেজে হবে। এদিকে যদি আদালত নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দেওয়া সম্ভব হয় সেকথা মাথায় রেখে আগামীকাল আইনজীবীদের সাথে বৈঠক করবেন কমিশনের শীর্ষ কর্তারা।

উচ্চপ্রাথমিক নিয়োগে চূড়ান্ত প্রস্তুতি কমিশনের। উল্লেখ্য, ২০২১ সালের ৪ জানুয়ারির মধ্যেই কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে আদালত ৷ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানিয়েছে আদালত ৷ পাশাপাশি ৩১ জুলাই অর্থাৎ আগামী আট সপ্তাহের মধ্যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে ৷ ১০ মে ২০২১ সালের মধ্যে শেষ করতে হবে নিয়োগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন