নজরবন্দি ব্যুরো: গড়তে চেয়েছিলাম শিব। পাথরপ্রতিমার সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। সরাসরি আক্রমণ তৃণমলকে। এবার ‘বাঁদর’ বলে সম্মোধন শাসকদলকে। তিনি এদিন বলেন, “এখানে মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করছে যে বাংলা থেকে তৃণমূলের বিদায় আসন্ন।
আরও পড়ুনঃরাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ, রাজ্যপালের দ্বারস্থ বিরোধীরা।
আগেও এখানে এসেছি তৃণমূল কংগ্রেসকে জেতাতে। আজ আমার উপলব্ধি হচ্ছে, গড়তে চেয়েছিলাম শিব, গড়েছি বাঁদর। গত ১০ বছর ধরে ক্ষমতায় আছে তৃণমূল। সব প্রয়োজনীয় জিনিসের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ১০ বছর পরেও তিনি বলতে পারবেন না যে বাংলার মানুষকে কী দিয়েছেন। খেলা হয়েছে, মেলা হয়েছে, কিন্তু কারও চাকরি হয়নি। বাংলায় বিদ্যুতের দাম সবথেকে বেশি। রাজ্যে এমন কোনও জায়গা নেই যেখানে মানুষ শান্তিতে আছে।”
আরও পড়ুনঃ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর; মহার্ঘ্যভাতার বিজ্ঞপ্তি জারি নবান্নের।
গড়তে চেয়েছিলাম শিব। ২১শে বিজেপি মরিয়া বাংলা দখলে। আর তার আগেই বাড়ছে রাজনৈতিক পারদ। ক্রমশই বাড়ছে বিরোধীদের চাপ। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নানা স্তরে বিরোধীদের মন্তব্যে জেরবার শাসকদল। আর এই একুশের নির্বাচনের আগেই চলছে রাজনৈতিক পালাবদল। শুভেন্দু পরই বিক্ষুদ্ধ হয়ে পড়েন, তৃণমূল বিধায়কেরা। আর তাদের সামাল দিতে বারে বারে বৈঠক করেছে শাসকদল।



