নজরবন্দি ব্যুরোঃ আজ অভিনেতা জনি লিভারের ৬৬তম জন্মদিন। জানেন কি যেই অভিনেতা তার অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়ে জেতেন তার নিজের জীবনটা কতটা কতটা কষ্টের ছিল? তার জীবনে রয়েছে বহু অজানা কাহিনী তা তার অনুরাগীরা জানেন না।
আরও পড়ুনঃ আগামী শারদীয়ায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’! তার আগেই প্রকাশ্যে ছবির ‘প্রি টিজার’


অন্ধ্রপ্রদেশের এক খ্রিষ্টান তেলেগু পরিবারের জনি লিভারের জন্ম হয়েছিল। ধারাবি বস্তিতেই তার ছোটবেলা কেটেছিল। ছোট থেকেই অভাব অনটন তার জীবনে থাবা বসিয়েছিল। তার বাবা পেশায় ছিলেন হিন্দুস্থান ইউনিলিভারের অপারেটার। সেই সময় খুব স্বল্প পরিমানে রোজগার ছিল তার। দুই ভাই এবং তিন বোনের সংসারে কারোর দুবেলা পেট ভরে খাবার জুটতো না।

এমনকি সেই অভাবের কারনেই তার সপ্তম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এর পর সংসার চালাতে তিনি কাজে লেগে পড়েন। শুরু করে রাস্তায় রাস্তায় ঘুরে পেন বিক্রি করা। তার পাশাপাশি তিনি বিভিন্ন অভিনেতাদের নকল করেও টাকা উপার্জন করতে শুরু করে।


বাবা মাদকাসক্ত, অভিনেতার জীবনে রয়েছে বহু কষ্টের কাহিনী

জনি লিভারের নামের পেছনেও রয়েছে এক বিশেষ চমক। আসলে অভিনেতার আসল নাম জন প্রকাশ রাও জানুমালা। তিনি এক সময় তার বাবার কোম্পানি হিন্দুস্থান ইউনিলিভারে কাজ করতেন। এবং কাজ করার পাশাপাশি বাকি কর্মীদের স্টেজ শো করে হাসাতেন তারাই এই জনি লিভার নামটি তৈরি করেন।







