Dev: আগামী শারদীয়ায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’! তার আগেই প্রকাশ্যে ছবির ‘প্রি টিজার’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে সর্বত্র শুধু অভিনেতা দেবের চর্চা। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে অভিনেতার নতুন ছবি ব্যোমকেশ মুক্তি পেয়েছে। বক্সঅফিস বলছে এই ছবি মাত্র দুদিনেই ব্লকবাস্টার। তারই মাঝে সোমবার ফের প্রকাশ্যে এলো দেবের পরবর্তী ছবি ‘বাঘাযতীন’ এর ‘প্রি টিজার’।

আরও পড়ুনঃ ওয়াঘা সীমান্তে জওয়ানদের থেকে বন্দুক চালানো শিখছেন কিয়ারা, নতুন ছবির প্রস্তুতি?

যদিও অভিনেতা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবে এই খবর সামনে আশা মাত্রই তাকে নানান ট্রোল ও কটাক্ষের মধ্য দিয়ে যেতে হয়েছিল। যদিও সমস্ত সমালোচনার জবাব অভিনেতা ইতিমধ্যে বক্সঅফিসে দিয়ে দিয়েছেন। তবে ‘বাঘাযতীন’ এর ক্ষেত্রে অভিনেতাকে তেমন কোন সমালোচনার শিকার এখনও অবধি হতে হয়নি।

1691996910

এর কারন হিসেবে অনেকে মনে করছেন এর আগে টলিউডে ব্যোমকেশ হিসেবে দর্শকেরা বহু অভিনেতাকে পেয়েছে। সেই তালিকায় রয়েছে অনির্বাণ, আবির, উত্তম কুমার, পরমব্রত ফলে দেবকে ফের নতুন ভাবে এই চরিত্রে দেখতে নারাজ দর্শকেরা।

আগামী শারদীয়ায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’! অপেক্ষায় অনুরাগীরা 

images 1 5

অন্যদিকে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছবি টলিউডে খুব বেশী পায়নি দর্শকেরা। তাই দেবের ‘বাঘাযতীন’ নিয়ে দর্শকেরা বেশ উৎসাহিত। এই ছবিতে পরাধীন ভারতের প্রেক্ষাপটে ব্রিটিশদের অত্যাচারের ছবি ধরা পড়েছে। এবং এই ছবিতে ভিএফএক্স এর উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এমনকি ছবিতে দেবের বিপরীতে গ্রাফিক্সের বাঘের দর্শনও পাওয়া গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন