Kiara Advani: ওয়াঘা সীমান্তে জওয়ানদের থেকে বন্দুক চালানো শিখছেন কিয়ারা, নতুন ছবির প্রস্তুতি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তের বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে কিয়ারা আডবাণী অন্যতম। ‘কবীর সিংহ’ সিনেমার মাধ্যমে কিয়ারা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। এরপর থেকে একের পর এক হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়ে চলেছেন। সম্প্রতি তিনি ধরা পরলেন অন্য মেজাজে।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ অপর্ণা সেন, কী হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রীর?

লাস্ট স্টোরিজ’, ‘গিল্টি’, ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া ২’ ‘জুগ জুগ জিয়ো’, ‘সত্যপ্রেম কি কথা’র মত সিনেমাতে কাজ করে তিনি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে আটারি-ওয়াঘা সীমান্তে তাকে দেখা গেল।

Capture 3

শুধু তাই নয় সেই সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের থেকে তিনি রীতিমত বন্দুক চালানোও শিখল। শুধু বন্ধু নয় সেনাদের সাথে করলেন দড়ি টানাটানিও। সেই ছবি এবং ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে এসেছে। এই ছবি এবং ভিডিও দেখে খুব স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন জাগছে তবে কি নতুন ছবির কোন প্রস্তুতি?

ওয়াঘা সীমান্তে জওয়ানদের থেকে বন্দুক চালানো শিখছেন কিয়ারা, ভাইরাল ছবি

images 14

তবে তার কারন সামনে এসে গিয়েছে আসলে সামনেই স্বাধীনতা দিবস। এবং সেই উপলক্ষেই অভিনেত্রী ভারতীয় সেনাদের সাথে কিছুটা সময় কাটালেন। ‘শেরশাহ’ ছবিতে কিয়ারাকে অভিনেত্রীকে কাজ করতে দেখা গিয়েছিল। তার পর থেকেই অভিনেত্রীর ভারতীয় সেনাদের প্রতি স্রদ্ধা আরও দ্বিগুন হয়ে যায়। তাই স্বাধীনতা দিবসের আগেই জওয়ানদের সঙ্গে জাতীয় পতাকা হাতে সামাজিক মাধ্যমে ছবিও শেয়ার করলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন