অজানা জ্বরের বলি জলপাইগুড়ির ৩ শিশু, চিন্তায় চিকিৎসকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে একদিকে যেমন চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ওয়েভ ঠিক তার সঙ্গে পাল্লা দিয়েই চিকিৎসকদের চিন্তা বাড়িয়ে দেখা দিচ্ছে এক অজানা জ্বর। যার প্রভাবে জলপাইগুড়ি সদর হাসপাতালে প্রান হারিয়েছে ৩ শিশু।  পাশাপাশি শিলিগুড়ি ও কোচবিহারের শিশুদের উপরেও পড়তে শুরু করেছে এই জ্বরের প্রভাব।

আরও পড়ুনঃরাজ্যে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জারি করোনা বিধিনিষেধ, বন্ধই থাকছে লোকাল ট্রেন

গত দুদিন ধরেই এক অজানা জ্বরে ভুগছিল কৃপাণ রায় নামে ময়নাগুরির বছর তিনেকের এক শিশু, এরপর আজ সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালে ওই শিশুটিকে ভর্তি করা হলে ঘণ্টা কয়েকের মধ্যেই তার মৃত্যু হয়।

অজানা জ্বরের বলি জলপাইগুড়ির ৩ শিশু, চিন্তায় চিকিৎসকরা
অজানা জ্বরের বলি জলপাইগুড়ির ৩ শিশু, চিন্তায় চিকিৎসকরা

এমনকি গতকাল বিকেলে ও  একই সমস্যা নিয়ে মাস সাতেকের এক শিশু কে হাসপাতালের নিয়ে আসার জন্য তাঁর অভিভাবকেরা রওনা দিলে পথেই মৃত্যু হয় সেই শিশুটির। তাছাড়া গত সোমবার রাতে ও এই অজানা জ্বর নিয়ে কোচবিহারের মেখলিগঞ্জের এক শিশু কে ভর্তি করা হয় জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে। তবে মঙ্গলবার ভোরেই মৃত্যু হয় ওই শিশুটির।

অজানা জ্বরের বলি জলপাইগুড়ির ৩ শিশু,ধোঁয়াশায় চিকিৎসকরা 

এছাড়াও কোচবিহার ও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে এই অজানা জ্বর নিয়ে ভর্তি রয়েছে একাধিক শিশু। বলাবাহুল্য প্রায় প্রতিটি জেলাতেই কমবেশি দেখা দিয়েছে এই অজানা জ্বরের আতঙ্ক। ঠিক কিসের থেকে হচ্ছে এই জ্বর তা নিয়ে এখনও ধোঁয়াশায় চিকিৎসকরা।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত