রাজ্যে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জারি করোনা বিধিনিষেধ, বন্ধই থাকছে লোকাল ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে করোনা বিধি নিষেধ। করোনা বিধিনিষেধ সংক্রান্ত আগের বৈঠকে নিয়ম কানুনের দিনক্ষণ বাড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১৫ তারিখ পর্যন্ত জারি থাকবে রুলস অ্যান্ড রেগুলেশন।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা…বুধেও ভিজবে বাংলার শহর থেকে শহরতলি

আজ সেই নিয়ম কানুনের দিন বাড়ানো হল আরও। রাজ্যের তরফে জানানো হয়েছে আরও ১৫ দিন অর্থাৎ আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলায় বহাল থাকবে করোনার নিয়ম কানুন, বহাল থাকবে  রাত্রিকালীন বিধিনিষেধ।

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর রাজ্যের কোভিড গ্রাফ কমলেও কোন রকম রিস্ক নিচ্ছে না রাজ্য সরকার। ১৫ দিন করে ধীরে ধীরে বাড়ান হচ্ছে রাজ্যের করোনা বিধিনিষেধের মেয়াদ। নিয়ম কানুন জারি রেখেই একে একে খোলা হচ্ছে অফিস কাছারি। যাতায়াতের সুবিধার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেল বাড়ানোর।

রাজ্যে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জারি কড়োনা বিধিনিষেধ, চলবে না লোকাল ট্রেন। 

ধাপে ধাপে সব কিছু শিথিল হলেও এখনো বন্ধ রয়েছে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। বিভিন্ন প্রান্তের মানুষ যাতায়াতের সুবিধার জন্য ট্রেন চালানোর দাবি তুললেও তা কার্যকর হয়নি। একই সঙ্গে রাজ্যে এই মুহুর্তে প্রস্তুতি চলছে উপনির্বাচনের। ভবানীপুর কেন্দ্র থেকে ভোট লড়বেন খোদ মমতা। বিরোধীরা বারবার কটাক্ষ করেছে যেখানে ভোটের প্রস্তুতি চলছে, চলছে পথসভা সেখানে কেনো বন্ধ লোকাল ট্রেন। ১৫ তারিখের পর নিয়ম কানুন নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।

তবে নিয়ম আরও শিথিল করার বদলে আজ সকালে নবান্নর তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে আরও ১৫ দিন অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় বহাল থাকবে সকল বিধিনিষেধ। এখনই চলছে না লোকাল ট্রেনও। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দুরত্ব সব কিছুর প্রতি আগের মতোই কড়া নিয়ম জারি হয়েছে, তার সঙ্গেই নোটিসে জানানো হয়েছে ৩০ তারিখ পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন নিষেধাজ্ঞাও। রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে ঘোরা ফেরা করা যাবেনা কোনভাবেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন