সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা…বুধেও ভিজবে বাংলার শহর থেকে শহরতলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহান্তে ফের ঘুর্ণাবর্তের আশঙ্কা, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এবছর শুরু থেকেই একেবারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে বর্ষা। সমস্ত রেকর্ড ভেঙে সারা মাসে হওয়া বৃষ্টির পরিমাণ পের হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টানা ২৪ ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক শহর-শহরতলি, গ্রাম গঞ্জ।

আরও পড়ুনঃ ‘নিরাপদতম’ মেট্রো শহর কলকাতা! কেন্দ্রীয় রিপোর্ট বলছে মেয়েরা সুরক্ষিত মহানগরে

জলের তলায় ডুবে আছে রাজ্যের রাজধানী কলকাতার বিস্তীর্ণ এলাকা। রেললাইনে জল জমায় ব্যাহত হচ্ছে পরিষেবা। গত কাল এক নাগাড়ে বৃষ্টি ঝরার পর আজ সকালে কিছুটা রেশ কমলেও স্বস্তি দেখছে না হাওয়া অফিস। উলটে আশঙ্কা সপ্তাহান্তে ফের ঘুর্ণাবর্তের।

সপ্তাহান্তে ফের ভিজবে বাংলা, ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের। 

শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে ঘূর্ণাবর্ত। যেটি উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে আসবে ক্রমে, আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী সপ্তাহের শেষের দিকে ফের জোরালো হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। যার ফলে শুক্র শনি ফের প্রবল বর্ষনে ভাসতে পারে বাংলা। এদিকে মঙ্গলবারের টানা বৃষ্টির জল এখনো নামেনি শহর গ্রামের রাস্তাঘাট থেকে। আজ সকাল থেকে মেঘ এক প্রকার গুমরে আছে।

পুর্বাভাস রয়েছে কলকাতায়  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের,  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ১০০ মিলি মিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর  ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও পুরুলিয়া জেলায়। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাটে। আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত