নজরবন্দি ব্যুরোঃ ‘নিরাপদতম’ মেট্রো শহর হিসেবে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুকে পিছনে ফেলে এগিয়ে এসেছে মহানগরের নাম। কেন্দ্রীয় রিপোর্ট বলছে তেমনটাই। গতকাল, মঙ্গলবার প্রকাশিত হয়েছে ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০’ । যাতে গত এক বছরে দেশে ঘটা অপরাধের পরিসংখ্যান প্রকাশ করেছে জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো।
আরও পড়ুনঃ রেললাইন জলে ডুবে, বাতিল একগুচ্ছ ট্রেন


আর তাতেই দেখা যাচ্ছে সব থেকে সুরক্ষিত মহানগর কলকাতা। দিনে দিনে দেশের বুকে বাড়ছে অপরাধের সংখ্যা। বাড়ছে নারী নির্যাতনের গ্রাফ। এই পরিস্থিতিতে নিরাপদতম মেট্রো শহরের তকমা পেল কলকাতা। রিপোর্ট বলছে এই শহরের বুকে সুরক্ষিত মেয়েরাও।

জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবি এর সদ্য প্রকাশিত রিপোর্টের তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে প্রতি এক লাখ মানুষের মধ্যে কলকাতায় অপরাধের শিকারের হার ১২৯.৫। যেখানে দেশের বাকি সব শহরের অপরাধের হার অনেক বেশি।
‘নিরাপদতম’ মেট্রো শহর কলকাতা! গত দু বছরে কমেছে অপরাধের সংখ্যা।
এনসিআরবি এর রিপোর্ট অনুসারে গত এক বছরে বেঙ্গালুরুতে ঘটা অপরাধের হার ৪০১.৯, আমেদাবাদে সেই গ্রাফ ১৩০০, দিল্লিতে ১৬০৮.৬ এবং চেন্নাইয়ে ১৯৩৭.১। শুধু অন্য রাজ্য্যের অন্য শহরের তুলনায় নয়, নিজের তুলনাতেই কমেছে এই শহরের অপরাধের হার। পিছনের কয়েকবছরের গ্রাফের দিকে তাকালে স্পষ্ট হবে সেই চিত্র।



সাল ২০১৮, কলকাতায় ঘটা অপরাধের সংখ্যা ছিল ১৯,৬৮২। পরের বছর গ্রাফ কমেছিল কিছুটা, ২০১৯ সালেওর পরিসংখ্যান বলে, গোটা এক বছরে শহরের বুকে অপরাধ ঘটেছিল, ১৭,৩২৪টি। ২০২০ সালে সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৫,৫১৭। সেখানে মুম্বাইয়ে এক বছরে অপরাধ ঘটেছে ৫০,১৫৮ এবং দেশের রাজ্জধানীর বুকে গোতা ২০২০ সালে অপরাধ ঘটেছে মোট ২,৪৫,৮৪৪টি। আমেদাবাদের এক বছর ঘটা অপরাধের সংখ্যা ৬১,৩৯৫।

গত দু’বছরের তুলনায় ঘটা এবং নথিভূক্ত হয়া অপরাধের হার কমেছে কলকাতায়। রিপোর্ট বলছে নারী সুরক্ষার দিক থেকেও সুরক্ষিত কলকাতা। যেখেন দিল্লিতে গত এক বছরে নারীদের অপর ঘটা অপরাধের সংখ্যা ৯৭৮২, সেখানে কলকাতায় এক বছরে নারী ঘটিত অপরাধ ঘটেছে ২,০০১টি।
দিল্লিতে গত এক বছরে শ্লীলতাহানী হয়েছে ১৮০৫ জনের, মুম্বাইয়ে ১৫০৯ জনের, সেখানে কলকাতায় ৩০৪ টি ঘটনা ঘটেছে। পনের বলি এবং ধর্ষনের ঘটনাতেও বাকি মেট্রো শহর গুলির থেকে অনেক সুরক্ষিত কলকাতা। গত এক বছরে দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৬৭ টি, মুম্বাইয়ে ৩২২ এবং কলকাতায় ঘটেছে ১১ টি।







