রেললাইন জলে ডুবে, বাতিল একগুচ্ছ ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেললাইন জলে ডুবে, গত ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে মাঠঘাট ডুবে জলের তলায়। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় জল জমেছে হাঁটু পেরিয়ে। এই পরিস্থিতিতে রেল লাইন জলমগ্ন হওয়ার ফলে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রেল কর্তৃপক্ষের তরফের খবর, খড়গপুর শাখার হিজলি স্টেশনের কাছে রেললাইন জলে ডুবেছে।

আরও পড়ুনঃ  আজ দেশের করোনা পরিস্থিতি

যার ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি সামাল দিতে কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে বেলা বাড়ার পরে জলতল নেমে গেলে স্বাভাবিক ট্রেন চালানোর কথা ভাববে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টিতে গোদাপিয়াশালের কাছে রেল লাইনে ধস নামায় বাতিল করা হয়েছে খড়গপুর থেকে ভদ্রক যাওয়ার ট্রেন, একই সঙ্গে আজ চলবে না খড়গপুর-আসানসোল স্পেশাল ট্রেন।

গত কালের প্রবল বৃষ্টির পরে জলে থইথই গোটা রাজ্য। ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। আবহাওয়ার জন্য কোন বিমানের উড়ান পুরোপুরি বাতিল না হলেও বেশ কিছু বিমান উড়েছে দেরিতে। অন্য দিকে আবহাওয়া দপ্তরের সংকেতে চিন্তার ছাপ সব মহলে।

রেললাইন জলে ডুবে, ধস নেমেছে কোথাও কোথাও। 

আভাওয়া দপ্তর সূত্রের খবর, গতকাল দিনভর বৃষ্টির পর বৃষ্টি হবে আজ সারাদিনও। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ১০০ মিলি মিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর  ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও পুরুলিয়া জেলায়। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন