আজ দেশের করোনা পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের দৈনিক করোনা পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিতে রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। তিনদিন পর দেশের দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও এদিন ফের অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে অ্যাকটিভ কেসের এই পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে ভালরকম স্বস্তি দিচ্ছে।

আরও পড়ুনঃ রুট বদল! এবার থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে না সব মেট্রো

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। গত কয়েক দিন ধরে দেশে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও কাটেনি বলে সতর্ক করছেন বিশেষজ্ঞেরা।

অন্যদিকে এদিনও বেড়েছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩৮,০১২ জন মানুষ করোনা মুক্ত হয়েছেন। দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫। এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৫ লাখ ২২ হাজার ১৭১ জন।

আজ দেশের করোনা পরিস্থিতি

এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৫১ হাজার ৮৭ জন। করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জন। অপর দিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, জানুয়ারিতে টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৭৫ কোটির বেশি ডোজ় দেওয়া হয়েছে দেশ জুড়ে। ডিসেম্বরের মধ্যে দেশের ৪৩ শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হবে বলে আশাবাদী তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত