নজরবন্দি ব্যুরো: মেট্রোর রুট বদলে যাচ্ছে; সব মেট্রোর শেষ স্টেশন হবে না কবি সুভাষ। আজ থেকেই জারি হচ্ছে নিয়ম। এবার কবি সুভাষ পর্যন্ত নাও যেতে পারে সব মেট্রো। মেট্রোর রুট টালিগঞ্জ স্টেশনেই শেষ হয়ে যেতে পারে। আজ থেকে এমনই নিয়ম লাগু করতে চলেছে মেট্রো রেল। আগে দমদম রুটে এই নিয়মে কাজ হত।
আরও পড়ুনঃ অবৈধ যৌন সম্পর্কে পাথর ছুঁড়ে হত্যা, চুরি করলে দু’হাত কেটে নেওয়ার ঘোষণা তালিবানের!


অর্থাৎ সব মেট্রো দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া স্টেশন পর্যন্ত যেত না। এবার থেকে কবি সুভাষের ক্ষেত্রেও তাই হতে চলেছে। টালিগঞ্জেই বেশ কিছু মেট্রোর যাত্রা পথ শেষ হয়ে যাবে। তারা আর কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাবে না।
অসংখ্য যাত্রী এতে সমস্যায় পড়বেন। বিশেষ করে অফিস যাত্রীরা বেশি সমস্যায় পড়বেন। কারণ শিয়ালদহ দক্ষিণশাখা সোনারপুর, সহ একাধিক রুটের ট্রেনের যাত্রীরা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সহজেউ কর্মস্থলে পৌঁছে যান। তাঁদের শিয়ালদহ পর্যন্ত আসতে হয় না ভিড় ঠেলে।



সবেচেয়ে সমস্যায় পড়বেন এই সব রুটের অফিস যাত্রীরা। কারন টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে ৯টি স্টেশন রয়েছে। বাঁশদ্রোনী, গড়িয়া সহ একাধিক এলাকার যাত্রীরা এই মেট্রোতে সফর করে সহজে শহরের মধ্যে ঢুকে পড়েন।
রুট বদল! এবার থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে না সব মেট্রো
তবে, হঠাৎ করে ট্রেনের রুট বদলে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়বে। তাতে ক্ষোভ বিক্ষোভ হতে পারে স্টেশনে। সেকারণে আগে থেকেই সতর্ক মেট্রো রেল কর্তৃপক্ষ। টালিগঞ্জ স্টেশনে আগামিকাল থেকে বাড়কি পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।







