নজরবন্দি ব্যুরোঃ ধিরে ধিরে খোলস ছাড়ছে তালিবান। জারি হচ্ছে একের পর এক ফরমান। দ্বিতীয় বার আফগানিস্তানের ক্ষমতা দখলের সময় তালিবানিরা বলেছিল, প্রথম বারের মত নির্বিচার হিংসার পুনরাবৃত্তি হবে না আর। পাশাপাশি ক্ষমা করা হবে যাঁরা তালিবান বিরোধী আন্দোলনে জড়িয়ে ছিলেন, তাঁদেরও। যদিও বাস্তব সে কথা বলছে না। বিরোধীতার ফল যে মৃত্যু তার প্রমান দিয়েছে তালিবান।
আর পড়ুনঃ তালিবানি ফতোয়া ভেঙে রঙিন পোশাকে অভিনব প্রতিবাদ মহিলাদের


সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও তোলপাড় ফেলেছে তালিবানের দ্বিচারিতায়। দেখা যাচ্ছে পঞ্জশির এলাকায় তালিবান বিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হল! পাশাপাশি পঞ্জশিরের বাসিন্দা আবদুল সামি খুন হন কদিন আগে। তাঁর অপরাধ তালিবান বিরোধীদের সিম কার্ড বিক্রি করা! সংবাদমাধ্যম সূত্রে খবর, সামি কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তালিবানের জঙ্গিরা। হত্যা করার আগে তাঁর উপর নৃশংস অত্যাচার চালানো হয়।
এদিকে ক্ষমতা দখলের পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তালিবান ঘোষণা করছে একেরপর এক ফরমান। যে ফরমানের মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে অবৈধ যৌন সম্পর্কে পাথর ছুঁড়ে হত্যা, চুরি করলে দু’হাত কেটে নেওয়ার ঘোষণা! মহম্মদ ইউসুফ নামের এক তালিবান নেতা জানিয়েছেন। এইসব ফরমান আসলে কিছুই নয়, তাঁদের উদ্দেশ্য ইসলামের সেবা করা! তাই ইসলামি নিয়মনীতি মেনেই শাস্তি দেওয়া হবে অপরাধীদের!
খুনের শাস্তি ধরা হয়েছে মৃত্যুদণ্ড, তবে খুন যদি অনিচ্ছাকৃত হয় তবে আর্থিক জরিমানা দিয়েই ছাড় পেতে পারেন অপরাধী! অবৈধ যৌন সম্পর্কে পাথর ছুঁড়ে হত্যার ফরমান শুধু মহিলাদের জন্যে। তবে পুরুষদের ক্ষেত্রেও ছাড় নেই। পাথর ছুঁড়ে না হলেো, হত্যা করা হবে এই বিষয়টি নিশ্চিত করেছে তালিবান। তবে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে অভিযুক্তদের। যেকোন ক্ষেত্রে ৪ জনের সাক্ষী লাগবে অপরাধীর অভিযোগ প্রমানে। ৪ জনের সাক্ষে যদি সামান্যতম গরমিল থাকে তাহলে মুক্তি পাবেন অভিযুক্ত!


অবৈধ যৌন সম্পর্কে পাথর ছুঁড়ে হত্যা!








