নজরবন্দি ব্যুরো: আশরাফ গনির আফগানিস্তানে ফের তালিবদের শাসন প্রতিষ্ঠা হতেই দেশের নাগরিকদের জন্য অভিনব ফতোয়া জারি করেছিল তারা। যেখানে বিশেষত নারীদের জন্য হিজাব পড়ে কাজে যাওয়া সহ একাধিক বিষয় আরোপ করেছিল তারা।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কাই প্রায়োরিটি! ওয়ার রুম তৈরিতে হেস্টিংস থেকে সরল রাজীবের নেমপ্লেট


তবে এবার সেই ফতোয়ার বিরুদ্ধেই অভিনব প্রতিবাদ শুরু করল আফগান মহিলারা।নিজেদের দেশের ঐতিহ্যবাহী বেশকিছু পোশাক পরে সেজে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। এরপর সেই ছবি নিজেদের স্যোশাল সাইটে আপলোড করে বিবরণে হ্যাশট্যাগ দিয়ে সতর্কবার্তা লিখে দিলেন তাঁরা, যেখানে লেখা রয়েছে “#DoNotTouchMyClothes “অর্থাৎ আমার পোশাকে হাত দিও না’।
গতকাল রাত থেকেই নেট মাধ্যম গুলিতে যথেষ্ট ভাইরাল হতে থাকে এই ছবি গুলি। যেখানে গোড়ালি ঢাকা পোশাক ই পড়তে দেখা গেছে অধিকাংশ আফগান মহিলাদের। জামার হাতা থেকে শুরু করে ওড়না সবকিছুতেই রয়েছে রঙের বাহার।
তালিবানি ফতোয়া ভেঙে রঙিন পোশাকে অভিনব প্রতিবাদ মহিলাদের
বলাবাহুল্য, দেশে নিজেদের শাসন পুনরায় কায়েম করার পর থেকে নিজেদের কে আগের থেকে যথেষ্ট আলাদা দাবি করলেও সম্প্রতি নারী শিক্ষা প্রসার ও তাদের ব্যাক্তিগত স্বাধীনতার দিকে হস্তক্ষেপ করেছে তালিবরা। তাই সম্প্রতি কালো বোরখা পড়ে তালিবানি পতাকা হাতে ও মহিলাদের প্রতিবাদ মিছিলেও সাক্ষী থেকেছে এই জেহাদীরা। তবে এসবের দরুন আদৌ কতটা শিথিল হয় তালিবানরা সেটাই মূল বিষয়।










