প্রিয়াঙ্কাই প্রায়োরিটি! ওয়ার রুম তৈরিতে হেস্টিংস থেকে সরল রাজীবের নেমপ্লেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রিয়াঙ্কাই প্রায়োরিটি এই মূহুর্তে বঙ্গ বিজেপির, অন্তত গেরুয়া শিবিরের আঁটঘাট দেখে সেকথাই বলছে রাজনৈতিক মহল থেকে ওয়াকিবহাল মহল সকলেই। মমতার বিপরীতে তাবড় তাবড় নেতাদের নাম পাশ কাটিয়ে গেরুয়া শিবির দাঁড় করিয়েছে প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুনঃ ফের সংঘাত দুই ফুলের, বিপ্লব গড়ে অভিষেকের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ

প্রচার থেকে শুরু করে মনোনয়ন জমা সর্বত্র হাজির হচ্ছেন বিজেপির হেভিওয়েট নেতারা। ভবানীপুর জিততে মরিয়া গেরুয়া শিবির ২১ এর ভোটের মতোই হেস্টিংসে তৈরি করছে ওয়ার রুম। আর ঠিক সেই কারণেই দীর্ঘ দিনের টালবাহানার পর বিজেপির পার্টি অফিস থেকে সরিয়ে দেওয়া হল রাজীব ব্যানার্জীর নেমপ্লেট।

২১ এর নির্বাচনের আগে আগেই মানুষের জন্য কাজ করতে চেয়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন রাজীব। হেস্টিংসের ৯ তলার ৮১১ নম্বর ঘরেই বসতেন হাওড়ার নেতা।  নিজের এলাকাতেই ভোটেও দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে। তবে জয় আসেনি। আর তার পর থেকেই ফের পুরানো ঘরে ফেরার জন্য অপেক্ষা করছেন তিনি। বেশ কয়েকবার জল্পনা ও উঠেছিল রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে।

প্রিয়াঙ্কাই প্রায়োরিটি, তাঁর ভোটের ছক কষতেই   রাজীবকে  ‘বেঘর’ করল বিজেপি।

তবে আপাতত তৃণমূল দলে টানেনি রাজীবকে। এসব চর্চার মাঝেই গতকাল বিজেপির অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজীবের নেমপ্লেট। সূত্রের খবর হেস্টিংস দফতরের ন’তলার ওই ঘরেই এ বার বসবেন ভবানীপুরের প্রার্থী প্রিয়ঙ্কা। অন্য এক ঘরে বসবেন ভোটের ছক কষা রুদ্রনীল।

এমনিতেই মুকুল রায় দল ছাড়ার পরে পরেই তাঁর জন্য বরাদ্দ দুটি ঘর দেওয়া হয়েছে দুই সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও অমিত মালব্যকে। এবার ভবানীপুর ভোটের জন্য সেই ন’তলাতেই তৈরি হচ্ছে বিজেপির ওয়ার রুম। টিম প্রিয়াঙ্কার জন্য বরাদ্দ করে হয়েছে ঘর। আর তার পরেই রাজীবের নেমপ্লেট সরে যাওয়ায় সব মহলের মনে করছে এই মূহুর্তে বঙ্গ বিজেপির কাছে প্রিয়াঙ্কাই প্রায়োরিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন