নজরবন্দি ব্যুরোঃ ফের সংঘাত দুই ফুলের, আজকের ঘটনার পর সেকথাই মনে করছে ওয়াকিবহাল মহল। এই মূহুর্তে তৃণমূলের নজর ত্রিপুরার দিকে সেকথা স্পষ্ট করে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গত কয়েকমাসে বিপ্লবের রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেছে ঘাসফুল শিবির।
আরও পড়ুনঃ বাংলায় তৈরি হবে ৪৯টি অক্সিজেন প্লান্ট! নমোর জন্মদিবসে বিশেষ কর্মসূচি BJP’র
তবে কোনটাই নির্বিঘ্নে নয়। প্রতিবারেই পদ্ম শিবিরের বাধার মুখোমুখি হয়েছে ঘাসফুল শিবির। প্রথম বার ত্রিপুরায় পা রেখেই হামলার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ তারিখে ত্রিপুরায় ঐতিহাসিক পযযাত্রার পরিকল্পনা করেছিলেন অভিষেক। ঠিক ছিল আগস্ট ১৫ই সেপ্টেম্বর বেলা ২টোর সময় আগরতলায় জমায়েত করে হবে এই পদযাত্রা। সর্বাগ্রে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়।
ফের সংঘাত তৃণমূল-বিজেপির,ত্রিপুরায় অনুমতি পেলনা অভিষেকের পদযাত্রা কর্মসূচি।
তাতেও মিলল না অনুমতি। ত্রিপুরা পুলিশ অনুমতি না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছে সে রাজ্যের নিয়ম মাফিক অনুযায়ী মিছিলের ৭২ ঘণ্টা আগে লিখিত অনুমতি চাইতে হয়। জানাতে হয়, মিছিলের রুটম্যাপ থেকে কে বা কারা থাকবেন সবকিছুর বিস্তারিত তথ্য। বিপ্লবের রাজ্যের পুলিশের মত তৃণমূলের তরফ থেকে বিস্তারিত এবং লিখিত ভাবে আবেদন করা হয়নি।
সঙ্গে আরও জানিয়েছেন অই এক দিনেই ত্রিপুরায় অন্য একটি দল একই পথে পদযাত্রা করবে, তারা আগে ভাগেই নিজেদের পরিকল্পনা জানিয়ে অনুমতি নিয়েছে। তাই তাদের ছাড়পত্র দিয়েছে ত্রিপুরা পুলিশ। তবে অনুমতি না নেওয়ার কথা উড়িয়ে দিচ্ছে তৃণমূল।
দলের মুখপাত্র কুনাল ঘোষের মতে নিয়ম মেনেই অনুমতি নেওয়া হয়েছিল। অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ত্রিপুরা সরকার আমাদের ভয় পাচ্ছে। তাই তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। অন্য এক রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে শুনেছি। হাতে চিঠি পেয়েছি। আমরা কী করব, তা নিয়ে আলোচনা চলছে।”



