নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে গেলে আমিও যাব, নাহলে নয়! মন্তব্য উদয়নের। চলে গিয়েছেন মিহির, নড়ে গিয়েছেন শুভেন্দু, নড়ছেন শীলভদ্র… ইঙ্গিত দিতে শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া। এবার কার পালা? কাকে টার্গেট করছে বিজেপি! কে গায়ে জড়াবেন গেরুয়া নামাবলী? এই প্রশ্ন যখন রাজনীতির কানাগলিতে ঘোরাফেরা করছে তখন প্রকাশ্যে এল আরও এক নেতাকে দেওয়া বিজেপি-র ‘অফারে’ কথা! ইনিও মিহির গোস্বামীর মত ইনিও উত্তরবঙ্গের বিধায়ক উদয়ন গুহ।
আরও পড়ুনঃ প্রাইম মিনিস্টার নয় মার্ডারার! কৃষকদের সুবিচারের দাবিতে উত্তাল লন্ডন।


কোচবিহারের রাজনীতিতে যদি হাতেগোনা ৩-৪ জন রাজনীতিক জনগনের ওপর প্রভাব ফেলতে পারেন তাঁর মধ্যে একজন অবশ্যই উদয়ন গুহ। সেই উদয়ন গুহকেই দলে আনতে ছিপ ফেলেছে বিজেপি? রবিবার কোচবিহারের এক সভায় যোগ দিয়ে উদয়ন বলেন, “যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তার জন্য দলেরই একাংশ দায়ী!” এছাড়াও তিনি বলেন, বিজেপি থেকে একাধিক বার ডাকা হয়েছে তাঁকে। কিন্তু দল ছাড়ার কথা বলেননি বা ভাবেননি তিনি।
মিহির গোস্বামীর দলত্যাগ করা নিয়ে তিনি জানান। মিহির বিয়োগে দলের কন ক্ষতি হবে না। তাঁর কথায়, “দল ছেড়ে যে-ই যাক না কেন, যেখানেই যাক না কেন, কোচবিহারে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।” তাঁর কথায়, দলবদলে নয়, দলে থেকেই দলের ক্ষতি করার সুযোগ বেশি!
তাঁকে নিয়ে যে বিজেপি গুঞ্জন উঠেছে সেই প্রসঙ্গে উদয়ন বলেন, “গত ১০ দিন আমি কলকাতায় ছিলাম। তার মধ্যে এখানে দলের কিছু কর্মী রটিয়ে দিয়েছে আমি নাকি বিজেপিতে যেতে পারি। কিন্তু এমনও হতে পারে, উদয়ন গুহ টিকিট পাবে না, তাঁকে কোচবিহার দক্ষিণে টিকিট দিতে পারে। তাই ধরাধরি করতে গিয়েছে। টাকাপয়সা দিতে গিয়েছে। যাতে দিনহাটায় পেতে পারে।”


মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে গেলে……….. কিন্তু সত্যিই কি ফরওয়ার্ড ব্লকের মত তৃণমূলকেও ত্যাগ করতে পারেন উদয়ন? দিনহাটার বিধায়কের সাফ উত্তর, “আমি তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি। আমি এসেছি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন বিজেপিতে গেলে আমিও যাব নাহলে নয়।”







