ভারতীয় দলের অনুশীলনে যোগ দুই তারকার, শক্তি বাড়ল রোহিত ব্রিগেডের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিন আফ্রিকা সফরের হতাশা ভুলে দেশের মাটিতে আয়োজিত ওয়েস্ট ইণ্ডিজ সিরিজ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজ শুরু হওয়ার আগেই করোনার কবলে পড়ে বড়সড় ধাক্কা খেয়েছিল মেইনইন ব্লুজ। সেসময় করোনার রিপোর্ট পজেটিভ আসে ভারতের ওপেনার শিখর ধাওয়ান সহ ভরসাযোগ্য তারকা শ্রেয়স আইয়র। যারফলে সিরিজের প্রথম ম্যাচের জয় পাওয়া নিয়েও দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন।

আরও পড়ুনঃ শেষ কটা দিন কেমন ছিলেন লতা মঙ্গেশকর? মুখ খুললেন চিকিৎসকরা

তবে সমস্ত কিছুকে দূরে ঠেলে গত ম্যাচে ক্যারিবিয়ানদের থেকে সহজ জয় তুলে নেয় রোহিত শর্মার ভারতীয় ব্রিগেড। করোনার কারনে সেইম্যচে শিখর ধাওয়ানের পাশাপাশি শ্রেয়স আইয়র, ও কেএল রাহুলের মতো আরও তিন তারকার অনুপস্থিতি সকলকে ভাবিয়ে তুললে সময়মতো ঈশান কিষান ও মায়াঙ্ক আগরওয়াল কে দলে আনার কথা শোনা যায় টিম ম্যানেজমেণ্টের তরফ থেকে। পাশাপাশি দলে ডাক পান দীপক হুড্ডা।

যারফলে সেইম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষানের অনবদ্য ব্যাটিংয়ের পাশাপাশি দলের অন্যান্য তারকাদের দৌলতে সহজ জয় তুলে নেয় মেইনইন ব্লুজ। তবে এবার দ্বিতীয় ম্যাচের আগেই স্বস্তির খবর উঠে এসেছে টিম ম্যানেজমেণ্টে। জানা গিয়েছে, করোনামুক্ত হয়ে আজ থেকে ভারতীয় দলের অনুশীলনে যোগ দুই তারকার। দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়ে গিয়েছেন শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়র।

ভারতীয় দলের অনুশীলনে যোগ দুই তারকার, বাড়তি অক্সিজেন ভারতের 

Ind Vs Wi, Rohit Sharma: इतनी बड़ी जीत से भी खुश नहीं कैप्टन रोहित शर्मा! बताया कहां हो सकता है सुधार - Rohit Sharma reaction india vs west indies 1st odi match
ভারতীয় দলের অনুশীলনে যোগ দুই তারকার, শক্তি বাড়ল রোহিত ব্রিগেডের

সেইসঙ্গে ছুটি কাটিয়ে এবার ভারতীয় দলে ফিরে এসেছেন কেএল রাহুল। যদিও আগামী বুধবারের ম্যাচে হয়ত মাঠে নামতে দেখা যাবেনা শিখর ও মায়াঙ্ক কে। তবে বাইশ গজে আসতে পারেন রাহুল। পূর্বেই করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন নবদীপ সাইনি। তাই আসন্ন ম্যাচের আগে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে রোহিত শর্মার ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত