ফের কাঠগড়ায় ট্যুইটার, অভিযোগ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের কাঠগড়ায় ট্যুইটার, অভিযোগ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর আবার ভারতের ট্যুইটারের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তিনি জানান এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে দেবী কালীর একটি ‘অশ্লীল’ ছবি পোস্ট করা হয়েছিল,যা টুইটারে ছড়িয়ে পড়ে। এর ফলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।

আরও পড়ুনঃ বর্ষার দোসর নিম্নচাপ, কলকাতায় মুখ ভার আকাশের, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ

দিল্লির সাইবার সেলের ডিসিপিকে ইমেল করেছেন আইনজীবী আদিত্য সিং। তিনি ট্যুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনীশ মাহেশ্বরী ও টুইটার ইন্ডিয়ার নীতি নির্ধারক সৌগুফত কামরানের বিরুদ্ধে এফআইআর করতে চান, এমনই লিখেছেন ইমেলে। পাশাপাশি, হিন্দু দেবীর বিতর্কিত ছবি পোস্ট করায় স্বেচ্ছাসেবী সংস্থা Republic Atheist-এর প্রতিষ্ঠাতা আরমিন নভাবি এবং সিইও সুসানা ম্যাসিনত্রির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন ঐ আইনজীবী। বিগতদিনে টুইটারের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ করা হয়েছিলো। উত্তরপ্রদেশের থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও হাজিরা এড়াতে কর্ণাটক আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর।

এবার ফেরে দিল্লির সাইবার সেলে তাঁর নামে অভিযোগ দায়ের হল।কেন্দ্রের নতুন আইন অমান্য করায় সম্প্রতি টুইটারের কাছ থেকে আইনি রক্ষাকবচ তুলে নিয়েছে কেন্দ্র। আবার ভারতের টুইটারের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। আর এরপরই প্রথমবার ভারতে ট্যুইটারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়ে চলেছে। এর মধ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মুসলিম বৃদ্ধকে নিগ্রহের ঘটনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা অসত্য বা বিকৃত বলে চিহ্নিত না করায় বেশ কয়েকজন সাংবাদিকের সাথে ট্যুইটারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।

ফের কাঠগড়ায় ট্যুইটার, অভিযোগ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর পরপর পাঁচটি অভিযোগ দায়ের হয়েছে। কেন্দ্রের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়, আইনি সুরক্ষা না থাকায় এ বার থেকে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ট্যুইটারকেও জবাবদিহি করতে হবে এবং শাস্তির মুখেও পড়তে হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত