বর্ষার দোসর নিম্নচাপ, কলকাতায় মুখ ভার আকাশের, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষার দোসর নিম্নচাপ, কলকাতায় মুখ ভার আকাশের, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। বঙ্গে প্রবেশের পর থেকেই টি ২০ মুডে ব্যাটিং চালাচ্ছে বর্ষা। যার সঙ্গী হয়ে রয়েছে নিম্নচাপ। যার জেরে সকাল থেকেই মুখ ভার তিলোত্তমার। সকাল ১০ টা থেকে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। সেখানেও আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু এই পরিমান বৃষ্টির কারন কি?

আরও পড়ুনঃ আগামী সোমবার লকডাউন উপেক্ষা করেই কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচী বিজেপি-র

আবহাওয়া অফিস জানিয়েছে  রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। যার ফলে একদিকে জলীয় বাস্প অন্যদিকে সক্রিয় মৌসুমী বায়ু এই দুইয়ের প্রভাবে উত্তর থেকে দক্ষিনে চলছে বৃষ্টিপাত। তবে বৃষ্টি কমে গেলেই জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। প্রসঙ্গত বাতাসে গতকাল জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। যার জেরে পাহাড়ে ধস নামার সতর্কতা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ পাঁচ জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

বর্ষার দোসর নিম্নচাপ, কলকাতায় মুখ ভার আকাশের, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। এছাড়াও বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই বিপদগ্রস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। বাংলার পাশাপাশি অতি ভারী বৃষ্টি হবে বিহারে। প্রবল বর্ষণের সম্ভাবনা অসম ও মেঘালয়েও। উত্তর-পূর্ব ভারতের মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত