Bengali serial TRP: ফের সামনে এসে গেল TRP তালিকা, এই সপ্তাহে কে মাত দিল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বৃহস্পতিবার সাধারণত আজকের দিনেই বাংলা ধারাবাহিকের TRP তালিকা প্রকাশ্যে আসে। এই সপ্তাহের TRP তালিকাও সামনে এসে গেল। এই সপ্তাহেও রয়েছে জমজমাট উত্তেজনা। কে করল এই সপ্তাহে বাজিমাত? দেখে নিন।

আরও পড়ুনঃ এবার ‘জেলর’ জ্বর জাপানেও, ছবি দেখতে ভারতে এসে পৌঁছলেন জাপানি দম্পতি

এই সপ্তাহে অনুরাগের ছোঁওয়াতে গল্প প্রায় অনেকটা পালটে গিয়েছে। গল্পে নতুন মোড় নিয়েছে। দীপা ফের তার মেয়ে রুপাকে নিয়ে তার বাড়ি ছেড়েছে। অন্যদিকে মিশকা সূর্যকে বোঝাতে ব্যস্ত যে সোনা আসলে দীপা এবং কবীরের সন্তান। অন্যদিকে সূর্য সব সত্যিটা কোনভাবে জানতে পেরে যায়। এবার কি করবে সূর্য? এই নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

images 11

এই গল্প আবারও দর্শকদের মন জয় করে নিয়েছে। আবারও সেরার সেরা মুকুট জুটেছে অনুরাগের ছোঁওয়া ধারাবাহিকের কপালে। অন্যদিকে ফের এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। নতুন ধারাবাহিক ফুলকিও এই সপ্তাহে তৃতীয় স্থান দখল করে নিয়েছে।

ফের সামনে এসে গেল TRP তালিকা, চলুন দেখে নেওয়া যাক

ফের সামনে এসে গেল TRP তালিকা, চলুন দেখে নেওয়া যাক
ফের সামনে এসে গেল TRP তালিকা, চলুন দেখে নেওয়া যাক

এবার এক নজরে দেখে নেওয়া জাক প্রথম দশে কে রয়েছে। এবং তাদের সকলের প্রাপ্ত নম্বর। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং তাদের প্রাপ্ত নম্বর ৮.৪। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ৮.৩, তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৮.১। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। তাদের প্রাপ্ত নম্বর ৭.৭। এবং পঞ্চম স্থানে নিম ফুলের মধু , নম্বর ৭.৩, ষষ্ঠ, সপ্তম, এবং অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে বাংলা মিডিয়াম, হরগৌরী পাইস হোটেল, এবং সন্ধ্যাতারা তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.১, ৫.৯, এবং ৫.৮। অন্যদিকে নবম স্থানে রয়েছে যৌথভাবে খেলনা বাড়ি এবং এক্কা দোক্কা প্রাপ্ত নম্বর ৫.৭। অবশেষে দশম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা ৫.৬ নম্বর নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর