jailer: এবার ‘জেলর’ জ্বর জাপানেও, ছবি দেখতে ভারতে এসে পৌঁছলেন জাপানি দম্পতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় দীর্ঘ দুবছর পর বড়পর্দায় ফের ফিরতে চলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ছবি ‘জেলর’। ফলে অন্যবারের মত এবারেও দর্শকদের মধ্যে উত্তেজনা তুজ্ঞে রয়েছে যার জেরে চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহর গুলিতে অফিস ছুটির মত সিদ্ধান্তও নিয়েছে। এবার সামনে এলো আরও এক ঘটনা।

আরও পড়ুনঃ অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা, কিন্তু পাত্রী কে?

রজনীকান্তের চাহিদা যে সারা বিশ্ব জুড়ে এবার তার আরও এক প্রমান পাওয়া গেল। কারন এবার শুধুমাত্র তার ছবি দেখতে সুদূর জাপান থেকে ভারতে এসে পৌঁছালেন এক জাপানি দম্পতি। কারন তারা কোন মতেই রজনীকান্তের ‘জেলর’ এর ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করতে চাননা।

101352869 rathamaarey song jailer out 1 202308 যানা গেছে ওই জাপানি দম্পতি প্রায় কুড়ি বছর ধরে রজনীকান্তের ভক্ত। এত বছরে তার কোন ছবিই মিস করেননি তারা। এমনকি ইয়াশুদা হিদেতোশি জাপানের ‘রজনীকান্ত ফ্যান ক্লাব’-এর নেতা। এমন ছবিদেখার জন্য তারা এততাই উৎসাহিত যে রীতিমত রজনীকান্তের ছবি লাগানো জামা পরে হাজির হয়েছেন তারা।

এবার ‘জেলর’ জ্বর জাপানেও, জাপান থেকে হাজির দম্পতি

তবে যাকে নিয়ে এত উৎসাহিত সকলে সে ছবির শুটিং শেষ করেই ছবি মুক্তি পাওয়ার আগেই হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এবং যাওয়ার আগে সকলকে তার ছবি দেখার জন্য অনুরোধ করে গেছেন। গোটা পৃথিবী জুড়ে প্রায় চার হাজার স্কিনে মুক্তি পাবে এই ছবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর