নজরবন্দি ব্যুরো: চিকিৎসকদের পরামর্শকে উপেক্ষা করেই ভোটের ময়দানে রজনীকান্ত! বাড়ল জল্পনা ।ভোটের ময়দানে কি এবার রজনীকান্ত? তুঙ্গে জল্পনা। দাক্ষিণাত্যের পাশাপাশি, এই উত্তর জানতে চায় ভারতবর্ষের গোটা রাজনৈতিক মহল। আর সোমবারই এই জল্পনাকে উস্কেছেন, খোদ থালাইভা নিজেই। সূত্রে খবর, নতুন রাজনৈতিক দল তৈরি করে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারেন তিনি।
আরও পড়ুনঃসারদা মামলায় নয়া মোড়, তদন্তে নতুন ভয়েস রেকর্ডিং সিবিআই-এর হাতে


অন্যদিকে ‘রজনী মক্কল মন্দ্রম’য়ের জেলা পদাঊিকারের সঙ্গেও চারঘন্টা বৈঠক করেন তিনি। আর তারপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব। সব থেকে গুরুত্বপূর্ণ, গোটা সংগঠন আমার পাশেই রয়েছে। জেলা সম্পাদকরা জানিয়েছেন, আমি যাই সিদ্ধান্ত নিই না কেন, তাঁরা সেটাই সমর্থন করবেন”।
তবে ৬৯ বছর বয়সী এই সুপারস্টারের কিডনিতে সমস্যা থাকার কারণে রাজনীতিতে নামতে নিষেধ করেছেন তাঁর চিকিৎসকেরা। ফলে ভোটের আবহে তিনি প্রচারে নামলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। গত সপ্তাহেই সোশ্যাল সাইডেই তাঁকে নিয়ে একটি চিঠি ভাইরাল হয়। চিঠির বয়ানে লেখা ছিল, রজনীকান্তের শারীরিক অবস্থা খারাপ থাকার দরুণ এই মুহূর্তে রাজনীতিতে তিনি নামতে পারছেন না।
চিকিৎসকদের পরামর্শকে উপেক্ষা করেই ভোটের ময়দানে রজনীকান্ত! বাড়ল জল্পনা ।আর সেই চিঠিটিকে অস্বীকার করে রজনীকান্ত এদিন জানান,“যে চিঠি আমার নামে নেটে ঘুরে বেড়াচ্ছে, সেটা আদৌ আমার নয়। কিন্তু হ্যাঁ, চিঠির একটি বক্তব্য সত্যি। আমার শরীর খারাপ বলে চিকিৎসকরা আমাকে রাজনীতিতে না নামার পরামর্শ দিয়েছেন।”









