নজরবন্দি ব্যুরো: সারদা মামলায় নয়া মোড়, তদন্তে নতুন ভয়েস রেকর্ডিং সিবিআই-এর হাতে ।সারদা মামলার তদন্তে নয়া মোড়। নতুন ভয়েস রেকর্ডিং হাতে এসেছে সিবিআই-এর। আর তা নিয়েই সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। আর তাতেই অভিযুক্তদের জেরার অনুমতি দিচ্ছে নিম্ন আদালত।
আরও পড়ুনঃকৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসল কৃষকরা।


দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের শুনানিতে এমনটাই জানানো হয়েছে সিবিআই-এর তরফে। তদন্তে দাবি, ওই ভয়েস রেকর্ডিং-এ চিটফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। একদিকে গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য এক ব্যবসায়ীকে তলব করেছে সিবিআই। তিনও আবার প্রাক্তন তৃণমূল নেতা। আট সপ্তাহ পর ফের শুনানি। নির্বাচনের আর বেশি দেরি নেই। একুশের বিধানসভা ভোটের আগে ফের সারদা মামলা নিয়ে তৎপর সিবিআই।
ফলে এই মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখ্যোপাধ্যায় ফের জামিনের আর্জি জানিয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাটি প্রথম ওঠে বিচারপতি সঞ্জীব ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। এদিন ডিভিশন বেঞ্চেই দেবযানীর জামিন নিয়ে তিনি জানতে চান, “তদন্তে এত দেরি হচ্ছে কেন? কুণাল ঘোষ যদি জামিন পেতে পারেন, তাহলে দেবযানী মুখোপাধ্যায় কেন পাবেন না?” তাঁর এই প্রশ্নেই সিবিআই-এর বক্তব্য, তিনি মিডিয়া সংক্রান্ত অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তিনি সারদা গোষ্ঠীর বেতনভুক্ত কর্মী নন।
সারদা মামলায় নয়া মোড়, তদন্তে নতুন ভয়েস রেকর্ডিং সিবিআই-এর হাতে ।অতএব, দেবযানী ও কুণালের বিষয়টি এক নয়। এছাড়াও ভয়েস রেকর্ডিং-এর বিষয়টি আদালতকে জানান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী। সওয়াল-জবাব শেষে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সিবিআই-এর জেরা পর্ব শেষ হলে, ৮ সপ্তাহ ফের দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হবে।









